News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের এবারের থিম বিখ্যাত গ্র্যান্ড লিসোবোয়া হোটেল
Image

দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের এবারের থিম বিখ্যাত গ্র্যান্ড লিসোবোয়া হোটেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর: আগরতলা দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে এবারের দুর্গাপূজোয় পাথর সেটিং মায়ের মূর্তী ছাড়াও বিখ্যাত গ্র্যান্ড লিসোবোয়া হোটেলের অনুকরণে তৈরি হচ্ছে প্যান্ডেল। রবিবার এক সাক্ষাৎকারে এই কথা জানান ক্লাব প্রতিনিধিরা।

প্রতিবারের মতো এবারও বড় বাজেটের পূজো করতে চলছে আগরতলার চিত্তরঞ্জন ক্লাব।  পুজোর বাজেট এবং অন্যান্য কাজ পাঁচ ছয় মাস আগেই শুরু করে দিয়েছিল এই ক্লাব। তাই বন্যা পরিস্থিতিতে ক্ষতি সত্ত্বেও বড় বাজেটের পুজো ছোট করা সম্ভব হচ্ছে না।

রবিবার দুর্গা পুজোর প্রস্তুতি নিয়ে এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান  দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের সভাপতি চিত্ত সাহা। এছাড়াও এদিনের সাংবাদিক সম্মেলনে  পুজো কমিটির সভাপতি শিবু সাহা, পুজো কমিটির সম্পাদকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে ক্লাব সভাপতি  দুর্গা পুজোর সামগ্রিক বিবরণ দিতে গিয়ে জানান  দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের পূজোয় এবার বিশেষ আকর্ষণ থাকছে কলিকাতার মৃৎ শিল্পী নারু গোপাল দাসের পাথর সেটিং মায়ের মূর্তী। প্যান্ডেলে স্থানীয় শিল্পীদের প্রতিভাকে ত্রিপুরাবাসীর কাছে তুলে ধরার প্রয়াস রয়েছে । প্যান্ডেলটি তৈরি হচ্ছে  বিখ্যাত গ্র্যান্ড লিসোবোয়া হোটেলের অনুকরণে।এছাড়াও পুজোর বিভিন্ন বিষয় নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করেন তিনি।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top