News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যায় কবলিতদের পাশে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি (এইচ.বি. রোড) বিলোনীয়ার শিক্ষক কর্মচারীরা
Image

বন্যায় কবলিতদের পাশে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি (এইচ.বি. রোড) বিলোনীয়ার শিক্ষক কর্মচারীরা

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া,  ১ সেপ্টেম্বর: বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রাথমিক সাহায্য পৌঁছে দিতে রাস্তায় নেমেছে বিভিন্ন সামাজিক সংগঠন।  এই উদ্দ্যোগে পিছিয়ে নেই বামপন্থী অঙ্গ সংগঠনগুলিও। এবারের বন্যায় সর্বস্ব হারিয়ে ফেলা পরিবারগুলিকে রান্নার বাসনপত্র তুলে দিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে, ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি (এইচ.বি. রোড) বিলোনীয়ার শিক্ষক কর্মচারীরা। 

রবিবার সকাল ১১টায়, বি সি নগর ব্লকের অন্তর্গত মাইছড়া, জিরতলী এলাকায় ৬০ পরিবারের হাতে রান্নার বসনপত্র তুলে দেন সমন্বয় কমিটির নেতৃত্বরা। এইদিন মাইছড়া দূর্গাবাড়ী নাটমন্দরে ত্রানশিবিরে উপস্থিত হয়ে এই সামগ্রী বিতরন করেন তারা। সামগ্রী বিতরন কালে সেখানে উপস্থিত হন বিসি নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস। রাজনৈতিক ভাবে বিরোধী অবস্থানে থাকলেও এইদিন ভিন্ন চিত্র ফুটে উঠে শিবিরে।

কর্মচারী সমন্বয় কমিটির নেতারা রাজনৈতিক শৃষ্ঠাচারের অনন্য নজির গড়ে চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাসের হাতেই সামগ্রী বিতরন প্রক্রিয়ার সূচনা করেন। পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস ও কোন সংকোচ না রেখে বাম কর্মচারী নেতাদের সাথে মিলে গোটা ত্রান সামগ্রী প্রদানে সহায়তা করেন।

সমন্বয় কমিটির নেতৃত্বদের মধ্যে ছিলেন, বিভাগীয় সম্পাদক ধীমান চক্রবর্তী,  সভাপতি  জীবন শীল,  সুনীল বৈদ্য,  বিল্পব ভুইয়া,  কর্মচারী নেতা সত্যনারায়ণ চক্রবর্তী, শুভ্রা বৈদ্য সহ অন্যরা। শুধু তাই নয়, গোটা কর্মসূচি সফল ভাবে সম্পর্ন করতে এলাকার বিজেপি নেতারাও সমর্থন জানিয়েছেন।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top