News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হঠাৎই বাঁধ ভেঙে এলাকার বাড়ি ঘরে প্রবেশ করল জল, আতঙ্কিত এলাকাবাসী
Image

হঠাৎই বাঁধ ভেঙে এলাকার বাড়ি ঘরে প্রবেশ করল জল, আতঙ্কিত এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ১ সেপ্টেম্বর: হঠাৎ করে বাড়িঘরে জল প্রবেশ করায় আতঙ্ক সৃষ্টি হয়েছে  বিশ্রামগঞ্জ আমতলী কড়ইমুড়া  এলাকায়। জানা গেছে উক্ত এলাকার রেল রাস্তার একটি বাঁধ আচমকা ভেঙ্গে পড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।

শনিবার হঠাৎ করে গ্রামের বাড়ি ঘরে এক হাঁটু জল প্রবেশ করায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত আমতলী এডিসি ভিলেজের চার নং ওয়ার্ডের কড়ইমুড়া পাড়ায়। জানা গেছে  শনিবারদিন সন্ধ্যায় গ্রামের মানুষ যে যার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে গ্রামের প্রায় ছয় থেকে সাতটি বাড়িতে প্রবেশ করে এক হাঁটু জল।

সঙ্গে সঙ্গে শুরু হয় চিৎকার চেচামেচি।  প্রতিবেশীরা একে অপরের ঘরে দৌড়তে থাকে। এই জলে গ্রামের প্রায় ছয় থেকে সাতটি বাড়ি ঘরের শুকর হাঁস মোরগ জলের নিচে পড়ে মারা যায়। এবং বিনা রানী দেববর্মা নামে এক মহিলা  জল দেখে চিৎকার করে ঘর থেকে বের হওয়ার সময় পা পিছলে পড়ে ফেটে যায় মাথা।

এই ঘটনায় গোটা গ্রামে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এবং গ্রামবাসী  গিয়ে ওঠেন  রেল রাস্তায়। গ্রামের মানুষ জানিয়েছে  বিশ্রামগঞ্জ আমতলী কড়ইমুড়া পাড়া এলাকায় রেল রাস্তার একটি বাঁধ ভেঙ্গে  ৬ থেকে সাতটি বাড়িতে প্রবেশ করায় এই দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top