News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যার্তদের পাশে সাউথ ত্রিপুরা ইউথ ফোরামের সাড়া জাগানো উদ্যোগ
Image

বন্যার্তদের পাশে সাউথ ত্রিপুরা ইউথ ফোরামের সাড়া জাগানো উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি,  বিলোনীয়া, ১ সেপ্টেম্বর: বন্যা কবলিত এলাকায় গিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ালো সাউথ ত্রিপুরা ইউথ ফোরাম।  আজ ১লা সেপ্টেম্বর দক্ষিণ জেলার দুটি মহকুমার আটটি বাছাইকৃত বিধ্বস্ত এলাকায় গিয়ে ত্রাণ সামগ্রী নিয়ে পীড়িত মানুষের হাতে তুলে দেয় সদস্যরা। জামা কাপড়, প্রসাধনী সামগ্রী,মশারী,শুকনো খাবার,পঠন সামগ্রী, ঔষধ,রান্নার বাসন,পানীয় জল,নিত্য প্রয়োজনীয় পণ্য সহ রকমারি জিনিস ছিল ত্রাণ সামগ্রীর মধ্যে।

সাব্রুম মহকুমার পোয়াংবাড়ী এবং ধনীচন্দ্র পাড়া সহ চারটি শিবির,শান্তিরবাজার মহকুমার গার্দাঙ ,ছয়ঘরিয়া,লাউগাঙ এবং সোনার টিলা এলাকার বন্যা দুর্গত শিবিরগুলোতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সোনার টিলা উচ্চ বিদ্যালয়ে ফোরামের উদ্যোগে আয়োজিত হয় মেগা স্বাস্থ্য শিবির।

এখানে ১২১ রোগী বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে ঔষধ গ্রহনের সুযোগ নেন। পোয়াংবাড়ী হাই স্কুলে আয়োজিত স্বাস্থ্য শিবিরে ২০৩ জন রোগী অনুরূপ পরিষেবার সুযোগ নেন।সুবিধাভোগীরা সবাই এমন বড় পরিসরে উদ্যোগ নেবার জন্য সাউথ ত্রিপুরা ইউথ ফোরামের সদস্যদের ভূয়সী প্রশংসা করেন। আগামী দিনেও সমাজ ভাবনায় এ ধরনের উদ্যোগ জারি থাকবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top