News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্লাটিনাম মহাযুবলী অনুষ্ঠানের সূচনা হল আজ

কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্লাটিনাম মহাযুবলী অনুষ্ঠানের সূচনা হল আজ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১ সেপ্টেম্বর: রবিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্লাটিনাম মহাযুবলী অনুষ্ঠানের সূচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কেবিনেট মন্ত্রী সুধাংশু দাস।

কৈলাশহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বছর ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার ছিল প্লাটিনাম জুবলী  দিবসের উদ্বোধনী অনুষ্ঠান।

আর অনুষ্ঠানের শুরুতেই আজ সকাল ১১ টি নাগাদ মহাবিদ্যালয়ে স্থাপিত রামকৃষ্ণের মূর্তিতে মাল্যদান করেন কৈলাসহর রামকৃষ্ণ আশ্রমের মহারাজ জী এবং মন্ত্রী শ্রী সুধাংশু দাস। এরপর  প্রাক্তন অধ্যাপজ সহ উপস্থিত অন্যান্য  বিশিষ্ট জনেরা একে একে সবাই পুষ্পার্ঘ অর্পণ করেন। এরপর প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। 

এদিন কলেজের একটি রুমে আয়োজিত প্লাটিনাম জুবলি অনুষ্ঠানে মন্ত্রী ও মহারাজ ছাড়াও উপস্থিত ছিলেন  বর্তমান প্রিন্সিপাল শ্রী পিনাকী পাল, প্রাক্তন অধ্যক্ষ অনিল চক্রবর্তী ,প্রাক্তন ছাত্র ডঃ দিলীপ  মহন্ত।  অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে সবাই তাহাদের বক্তব্যের মধ্যে কলেজে পুরনো স্মৃতি ও বিবেকানন্দের বাণী তুলে ধরেন।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top