ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। গুরুত্বপূর্ণ সরকারি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল। মূলতঃ রাজ্যের খেলাধুলার উন্নয়ন ও বর্তমান সার্বিক পরিস্থিতি পাশাপাশি ক্রীড়া বিষয়ক বিভিন্ন সমস্যা নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়ের পৌরহিত্যে ক্রীড়া দপ্তরের এই গুরুত্বপূর্ণ বৈঠক আগামীকাল সকাল দশটায় শহীদ ভগৎ সিং যুব আবাসে কনফারেন্স হল-এ অনুষ্ঠিত হবে। রাজ্যের খেলাধুলার উন্নয়ন সম্পর্কিত বিষয় হচ্ছে এক্ষেত্রে অন্যতম বিশেষ এজেন্ডা। একক আলোচ্য বিষয়ের প্রেক্ষাপটে রাজ্যের খেলাধুলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে ক্রীড়া মন্ত্রী অবগত হবেন বলে কথা রয়েছে। রাজ্য ক্রীড়া দপ্তরের সমস্ত জেলা দপ্তর গুলির অফিসারদের সঙ্গেও মুখোমুখি কথা বলে জেলা এবং মহকুমা স্তরের খেলাধুলার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানবেন। একই সঙ্গে রাজ্য ক্রীড়া পর্ষদ পরিচালিত সমস্ত ইভেন্টের অ্যাসোসিয়েশন গুলোর মুখ্য কর্মকর্তাদের সাথেও খেলাধুলার বর্তমান পরিস্থিতি, এমন কি সাফল্যের পাশাপাশি ব্যর্থতা সহ সমস্ত বিষয় নিয়েই আলোচনা করবেন। দীর্ঘক্ষণ আলোচনার উদ্দেশ্যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এই গুরুত্বপূর্ণ বৈঠক বেলা ১১ টার পরিবর্তে ১ ঘন্টা এগিয়ে সকাল দশটা থেকে শুরু করা হবে বলে দপ্তর সূত্রে জানানো হয়েছে।
রাজ্যে খেলাধুলার উন্নয়ন, সমস্যা ও সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক আজ
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















