News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফুলছড়ি পরমার্থ সাধক আশ্রমে বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা দিবস পালিত
Image

ফুলছড়ি পরমার্থ সাধক আশ্রমে বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১ সেপ্টেম্বর: কমলপুরের ফুলছড়ি পরমার্থ সাধক আশ্রমের নাট মন্দিরে রবিবার নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ধলাই জেলা বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা দিবস এবং শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়। আর এই অনুষ্ঠান ঘিরে সাধারণ মানুষের মধ্যে এদিন ব্যাপক উৎসাহ উদ্দীপনা  লক্ষ্য করা যায়।

কমলপুরের ফুলছড়ি পরমার্থ সাধক আশ্রমের নাট মন্দিরে ধলাই জেলা বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা দিবস এবং শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করা হয়। এই অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন রাজ্যের ধর্ম প্রচারক চিত্তেশ দাশগুপ্ত, ধলাই জেলার বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি সঞ্জয় কুমার দাস, ধলাই জেলার বিশ্ব হিন্দু পরিষদের সভানেত্রী রিঙ্কু শীল, আর এস এস কার্যকর্তা সুভাষ দে সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

অনুষ্ঠানের প্রথমে ধর্মীয় শৃঙ্খলা পালন করা সহ বিশ্ব হিন্দু পরিষদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অতিথিরা । এরপর অনুষ্ঠানের মাধ্যমে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়। এতে মহকুমার বিভিন্ন সংস্থার শিল্পীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশ্ব হিন্দু পরিষদের অসংখ্য কার্যকর্তা ও সমর্থকরা উপস্থিত ছিলেন।  বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা দিবস ও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা নিয়ে আলোচনা করেন প্রান্তের ধর্ম প্রচারক চিত্তেশ দাশগুপ্ত ও ধলাই জেলা বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি সঞ্জয় কুমার দাস।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top