News Flash

  • Home
  • খেলা
  • আমবাসায় রাজ্য স্তরীয় স্কুল দাবায় চ্যাম্পিয়নের লক্ষ্যে একান্তিকা, অনিকেত
Image

আমবাসায় রাজ্য স্তরীয় স্কুল দাবায় চ্যাম্পিয়নের লক্ষ্যে একান্তিকা, অনিকেত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রাজ্যস্তরীয় স্কুল দাবা প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৪ বালিকা বিভাগে পশ্চিম জেলার একান্তিকা সরকার জয়ের ধারা অব্যাহত রেখে তিন রাউন্ডের শেষে ৩ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে। সমসংখ্যক পয়েন্ট পেয়ে দ্বিতীয় শীর্ষে রয়েছে দক্ষিণ জেলার শ্যামাদ্রিতা সরকার। আগামীকাল চতুর্থ তথা অন্তিম রাউন্ডের খেলায় একান্তিকা ও শ্যামাদ্রিতা পরস্পরের মুখোমুখি হবে। এতে যে বিজয়ী হবে, সেই হবে এবারকার স্কুল দাবায় চ্যাম্পিয়ন। এছাড়া, গোমতী জেলার উদ্দীপ্তা ভৌমিক, সিপাহীজলা জেলার স্মিতা সিংহ, গোমতী জেলার শ্রীজা রায়, ধলাই জেলার শ্রেষ্ঠা সূত্রধর যথাক্রমে তৃতীয়, চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে প্রত্যেকে দুই করে পয়েন্ট পেয়ে। অনূর্ধ্ব ১৪ বালক বিভাগে খোয়াইয়ের অনিকেত ভৌমিক এবং ঋতেশ সেন দুজনেই অপরাজিত থেকে পাঁচ করে পয়েন্ট পেয়ে ভোকলসের ভিত্তিতে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। আগামীকাল সকাল ৯ টায় অন্তিম রাউন্ডের খেলায় এই দুজনের মধ্যে প্রতিদ্বন্দিতা হবে। যে জয়ী হবে সে পাবে চ্যাম্পিয়নের শিরোপা। এছাড়া, পশ্চিম জেলার আয়ুষ সূত্রধর এবং দক্ষিণ জেলার অনীশ মজুমদার ৪ করে পয়েন্ট পেয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। গোমতী জেলার আদিত্য ভৌমিক সাড়ে তিন পয়েন্ট পেয়ে পঞ্চম শীর্ষে রয়েছে। এছাড়া, পরবর্তী ১২ জনের সংগৃহীত পয়েন্ট ৩ করে রয়েছে। এদিকে, অনূর্ধ্ব ১৭ বালকদের বিভাগে পাঁচ রাউন্ডের খেলা শেষে সিপাহীজলা জেলার দেবময় বর্মন, চার পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে। এছাড়া, উত্তর ত্রিপুরা জেলার সোমরাজ চ্যাটার্জি, ঊনকোটি জেলার অনুভব সিনহা, গোমতী জেলার পৃথ্বীরাজ সাহা, উত্তর ত্রিপুরা জেলার সপ্তর্ষি দেব, খোয়াই জেলার সপ্তদ্বীপ দেবনাথ প্রত্যেকে চার করে পয়েন্ট পেয়ে দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থান পর্যন্ত অবস্থানে রয়েছে। আগামীকাল সকাল ৯ টায় অন্তিম রাউন্ডে তিনটি বোর্ডের খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স খেতাব নির্ধারিত হবে। উল্লেখ্য, শনিবার বিকেলে ধলাই জেলার আমবাসা-তে রাজ্য স্কুল দাবার আসর শুরু হয়েছে। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএসি-র চেয়ারম্যান পরিমল দেববর্মা। আগামীকাল তিনটি বিভাগের অন্তিম রাউন্ডের খেলা শেষ হলে প্রতিযোগিতার পরিসমাপ্তি ঘটবে এবং বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top