News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যাদুর্গতদের জন্য মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে আর্থিক সাহায্য তুলে দিলেন দুর্গা চৌমুহনীর বাজার ব্যবসায়ী সমিতি
Image

বন্যাদুর্গতদের জন্য মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে আর্থিক সাহায্য তুলে দিলেন দুর্গা চৌমুহনীর বাজার ব্যবসায়ী সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর: রাজ্যের বন্যা দুর্গতদের সাহায্যের জন্য এবার এগিয়ে আসলো দুর্গা চৌমুহনীর বাজার ব্যবসায়ী সমিতি। রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যবসায়ি সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে পনেরো হাজার এক টাকা তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার।

রাজ্যে  ভয়াবহ বন্যা পরিস্থিতির ফলে ১৫ হাজার কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আর এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি উত্তরণ করতে হলে সরকারের পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন। তাই মুখ্যমন্ত্রীও সবাইকে সহযোগিতা করার আহবান করেছেন। যদিও  মুখ্যমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে  নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন সংগঠন।

বিভিন্ন ক্লাব সংগঠনের  পাশাপাশি ব্যক্তিগতভাবেও এগিয়ে আসছে জনগণ। তারই চিত্র অব্যাহত রয়েছে রাজ্যে।  রবিবার বন্যা দুর্গতদের সাহায্যে  হাত বাড়িয়ে দিল  দুর্গা চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতি। তারা বন্যা দুর্গতদের জন্য   মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে  ১৫০০১ টাকা তুলে দেন।  এদিনের  অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দেওয়া টাকা গুলো   মেয়র দীপক মজুমদারের হাতে তুলে দিলেন দুর্গা চৌমুহনী ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা। 

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top