News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বর্তমানে রাজ্যের ক্লাবগুলি সামাজিক কাজে অগ্রণী ভূমিকা রাখছে: রাজীব ভট্টাচার্য
Image

বর্তমানে রাজ্যের ক্লাবগুলি সামাজিক কাজে অগ্রণী ভূমিকা রাখছে: রাজীব ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর: আগরতলা জগহরমুড়াস্থিত সরোজ সংঘ ক্লাবের ৬০ তম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে রবিবার রক্তদান শিবির সহ বেশ কয়েকটি কর্মসূচি পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।

আগরতলা জগহরিমুড়াস্থিত সরোজ সংঘ ক্লাবের ৬০ তম প্রতিষ্ঠা দিবস কে কেন্দ্র করে রবিবার রক্তদান শিবির সহ বেশ কয়েকটি কর্মসূচি পালন করা হয়। এদিন একদিকে চলে রক্তদান অন্যদিকে তার পাশাপাশি চারটি বিভাগের চলে অঙ্কন প্রতিযোগিতা। সরোজ সংঘ ক্লাবের ৬০ তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার অভিভাবক তথা বিজেপি দলের প্রদেশ সভাপতি  রাজীব ভট্টাচার্য।

এছাড়াও  স্থানীয় কাউন্সিলর অঞ্জনা দাস, সমাজসেবক চন্দ্র শেখর দেব, ক্লাব সভাপতি-সম্পাদক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠান চলাকালীন এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপি সভাপতি বলেন এক সময়ে ক্লাবগুলোর মধ্যে দেখা যেত মাসুল পাওয়ারের প্রতিযোগিতা। কিন্তু বর্তমানে রাজ্যের ক্লাবগুলো সামাজিক কাজে অগ্রণী ভূমিকা পালন করছে। সরোজ সংঘ ক্লাবের খেলাধুলার পাশাপাশি এই ধরনের ভূমিকা  গ্রহণের প্রশংসা করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top