News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রশাসনিক নির্দেশকে উপেক্ষা করে ভারতরত্ন সংঘের পুজোর আয়োজন, বাধা মানতে নারাজ এলাকাবাসী
Image

প্রশাসনিক নির্দেশকে উপেক্ষা করে ভারতরত্ন সংঘের পুজোর আয়োজন, বাধা মানতে নারাজ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর: পুলিশ প্রশাসনের বাধা সত্বেও মাঠ পরিষ্কার করে দুর্গা পুজো করার উদ্যোগ নিয়েছে উষাবাজার ভারতরত্ন সংঘের এলাকাবাসী। রবিবার এক সাক্ষাৎকারে এলাকাবাসী জানান দুর্গাপুজো করার জন্যই তারা পরিষ্কারের কাজ শুরু করেছেন। 

আগরতলা  ঊষাবাজার ভারতরত্ন সংঘ ক্লাবটি সরকারি খাস জায়গায় গড়ে তোলার কারণে বেশ কিছুদিন আগে ভেঙ্গে দিয়েছিল প্রশাসন। আর এই ক্লাবের জায়গায় প্রতিবারের মতো এবারও দুর্গা পুজো করার জন্য রবিবার পরিষ্কারের কাজে হাত দিয়েছেন ক্লাব সদস্য ও এলাকাবাসী।

এদিন  ক্লাব  সদস্য ও এলাকাবাসীরা  পুরো মাঠ পরিষ্কার করতে আসার পর তাদের বাধা দেয় পুলিশ প্রশাসন। স্থানীয়রা  যাতে এই মাঠ পরিষ্কার না করে তার জন্য পরিষ্কার জানিয়ে দেয় প্রশাসন। কিন্তু এলাকাবাসীর পাল্টা বক্তব্য বিগত ৭০ বছর ধরে তারা এই মাঠে পুজো করে আসছেন। তাহলে হঠাৎ করে কেন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। তারা পুজো করবে বলে প্রশাসনের নিকট চিঠি প্রেরণ করেছেন।

কিন্তু প্রশাসনের তরফ থেকে কোন ধরনের উত্তর এখনো দেওয়া হয়নি। প্রশাসন এই ধরনের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলছেন এলাকাবাসী। এলাকাবাসীদের বক্তব্য হল হাতেগোনা কয়েকদিন পরেই বাঙ্গালীদের শ্রেষ্ঠ পার্বণ দুর্গাপূজা। আর এই পার্বনকে সামনে রেখেই তারা মাঠ পরিষ্কার কাজে হাত লাগিয়েছিলেন বলে উল্লেখ করেন স্থানীয় মানুষ।

Releated Posts

কালবৈশাখীর তাণ্ডবে বিশ্রামগঞ্জ থেকে জম্পুইজলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

বিশ্রামগঞ্জ, ১ মে: প্রবল কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বিশ্রামগঞ্জ থেকে জম্পুইজলা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ১ মে; সম্পর্কের মর্যাদাকে কালিমালিপ্ত করে দশম শ্রেণির নাবালিকা নাতনিকে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

রাজ্য জুড়ে পালিত বুদ্ধ পূর্ণিমা, বেনুবন বিহারে ভক্তদের ভিড়

আগরতলা, ১ মে: আজ বুদ্ধপূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমা। দিনটি সারা পৃথিবীতে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তবে ভারত, শ্রীলংকা,…

ByByTaniya Chakraborty May 1, 2026

জিবিপি হাসপাতালে এন্ডোক্রাইনোলজি সুপার স্পেশালিটি পরিষেবা চালু

আগরতলা, ৩০ এপ্রিল: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ)…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top