News Flash

  • Home
  • খেলা
  • ঘরের মাঠে আধিপত্য বিস্তার করে খেলেও হোঁচট খেল আর্সেনাল

ঘরের মাঠে আধিপত্য বিস্তার করে খেলেও হোঁচট খেল আর্সেনাল

লন্ডন, ১ সেপ্টেম্বর (হি.স.): গত দুই মরসুম রানারআপ মিকেল আর্তেতার শিষ্যরা। এবার তাদের লক্ষ্য  ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তোলার। কিন্তু সে লক্ষ্যে শুরুতেই হোঁচট খেল গানাররা। তৃতীয় ম্যাচেই ঘরের মাঠে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।

ম্যাচের ৪৯তম মিনিটে লাল কার্ড দেখেন আর্সেনালের তারকা ডেকলান রাইস। যে কারণে ১০ জনের দল হয়ে যায় আর্সেনাল। তবুও ৩৮ মিনিটে গোল করেন জার্মান তারকা কাই হাভার্টজ। তবে দশজনে খেলার এই সুযোগটা কাজে লাগায়  ব্রাইটন। ৫৮ মিনিটে ব্রাইটনকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান স্টাইকার হোয়াও পেদ্রো।এরপর আর্সেনাল চেষ্টা করেও কোনো গোল করতে পারেনি।পয়েন্ট টেবিলে  দুই দলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে ব্রাইটন শীর্ষে থাকল।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top