News Flash

Image

৬ বাংলাদেশি নাগরিক ধৃত

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১ সেপ্টেম্বর: এবার অবৈধভাবে অনুপ্রবেশের সময় সীমান্ত জওয়ানের হাতে আটকা পড়ল  ৬ জন বাংলাদেশী নাগরিক। রবিবার কমলপুরের বাঘাইছড়ি সীমান্ত এলাকা থেকে। পরবর্তী সময়ে ধৃতদের কমলপুর থানায় তুলে দেয় বিএসএফ।

এবার অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় কমলপুরের বাঘাইছড়ি শ্রীমন্ত এলাকা থেকে ৬জন বাংলাদেশে নাগরিককে আটক করল বিএসএফ। এ বিষয়ে কমলপুর পুলিশ আধিকারিক আয়ুষ শ্রীবাস্তব জানান, শনিবার রাতে কমলপুর-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে কমলপুরের বাঘাইছড়ি গ্রামে আসে ৬ বাংলাদেশী নাগরিক। সেইসময় পাহড়ারত বাঘাইছড়ি সীমান্তে ১০৫ নং ব্যাটেলিয়ান বিএসএফের জোয়ানরা বাংলাদেশী নাগরিকদের ধরে তাদের ক্যাম্পে নিয়ে যায়। রবিবার বিএসএফের পক্ষ থেকে ধৃত ৬ বাংলাদেশী নাগরিকদের কমলপুর থানার হাতে তুলে দেয় ।

ধৃতদের নাম রানা সূত্রধর (৫৮) পিতা মৃত গঙ্গাচরন সূত্রধর। গ্রাম– ধলার পাড়। থানা–নবীগঞ্জ। জেলা–মৌলভীবাজার। শেলী সূত্রধর (৫০) স্বামী রানা সূত্রধর। দুলাল সূত্রধর (২৪) পিতা রানা সূত্রধর। সজীব সূত্রধর (১৯) পিতা রানা সূত্রধর। তমা সূত্রধর (৯) পিতা রাজীব সূত্রধর। এরা একি পরিবারের সদস্য । এবং এবং তাদের অনুপ্রবেশে সহযোগিতা করার জন্য   নির্মল কুমার পিতা ভগীরথ কুমার নামে ওপর এক ব্যক্তিকে  আটক করা হয়েছে।  ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, শনিবার রাতে তারা বাংলাদেশে অত্যাচারিত হয়ে সীমান্ত পেরিয়ে কমলপুরের বাঘাইছড়ি গ্রামে আসে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top