News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে দুই রোহিঙ্গা আটক
Image

ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে দুই রোহিঙ্গা আটক

আগরতলা, ৩১ আগস্ট: আবারো ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে দুই জন রোহিঙ্গাকে আটক করেছে জিআরপি। আজ তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান জিআরপি থানার ওসি তাপস দাস।

প্রসঙ্গত, বাংলাদেশে অস্থিরতার জেরে ত্রিপুরার সীমান্তগুলিতে বিএসএফ’র কড়া নজরদারি চলছে। এই পরিস্থিতিতে বাংলাদেশিরা বিভিন্ন পথে ত্রিপুরায় প্রবেশ করে নিচ্ছে। এর মধ্যে আগরতলা রেলস্টেশন থেকে দুইজন রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশ। 

জিআরপি থানার ওসি তাপস দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে আগরতলা রেলস্টেশনে সন্দেহভাজন ব্যক্তিরা ঘোরাঘুরি করছে। ওই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে দুই জন ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে গিয়েছে। পুলিশী জেরাই তারা অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন। তারা কলকাতা যাওয়ার জন্য রেলস্টেশনে এসেছিলেন

তিনি আরও জানিয়েছেন, ধৃতরা হল আজিদা বেগম এবং রমজান আলি। তারা বাংলাদেশের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫ কক্সবাজারে থাকতেন। দু’জনই পালিয়ে আসে রাজ্যে। ধৃতদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তাদের সঙ্গে আর কারা যুক্ত প্রত্যেকের সন্ধানে তদন্ত হচ্ছে। তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে  আদালতে সোপর্দ করা হবে।

Releated Posts

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top