News Flash

  • Home
  • দিনের খবর
  • সাগরদিঘিতে শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দিল জামাই! অগ্নিদগ্ধ মোট ৫ জন
Image

সাগরদিঘিতে শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দিল জামাই! অগ্নিদগ্ধ মোট ৫ জন

মুর্শিদাবাদ, ৩১ আগস্ট (হি.স.): মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতে শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দিল জামাই। শুক্রবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সাগরদিঘি থানার অন্তর্গত বহালনগর এলাকায়। স্থানীয় সূত্রের খবর, দেড় বছর আগে অভিযুক্ত যুবকের স্ত্রী মারা যায় । তারপর থেকেই শ্বশুরবাড়ির সঙ্গে মনোমালিন্য চলছিল তার। শুক্রবার রাতে পেট্রল ছড়িয়ে আগুন লাগিয়ে দেয় সে। ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন তিন মহিলা-সহ  ৫ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগরদিঘি থানার পুলিশ।জখমদের উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক পুলিশ অধিকারিক বলেন, অভিযুক্ত রমজান শেখ নিজেও অগ্নিদগ্ধ হয়েছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।

Releated Posts

উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, চারধাম যাত্রা দু’দিন স্থগিত, স্কুল-আঙ্গনওয়াড়ি বন্ধ

নয়াদিল্লি/দেহরাদুন, ২৮ জুলাই (আইএএনএস): লাগাতার মৌসুমি বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) রাজ্যের একাধিক জেলায় কমলা সতর্কতা…

ByByNews Desk Jul 28, 2026

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top