News Flash

  • Home
  • দিনের খবর
  • ধর্ষণে ফাঁসি’ নিয়ে মমতার নয়া আইনের দাবিকে ‘নাটক’ বলে খোঁচা অধীরের
Image

ধর্ষণে ফাঁসি’ নিয়ে মমতার নয়া আইনের দাবিকে ‘নাটক’ বলে খোঁচা অধীরের

উত্তর  ২৪ পরগনা, ৩১ আগস্ট (হি.স.): ধর্ষণে ফাঁসির জন্য আলাদা করে কোনও আইন প্রণয়নের দরকার নেই। কারণ, ইতিপূর্বে একই অপরাধে মৃত্যুদণ্ডের নজির রয়েছে দেশে।

শনিবার পানিহাটিতে আর জি করে নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে গিয়ে দোষীদের ফাঁসির সাজা নিয়ে এমনই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। সন্তানহারা পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়ে তাঁর অভিযোগ, কেন্দ্রের কাছে বার বার নতুন আইন প্রণয়নের দাবি তুলে আসলে ‘নাটক’ করছেন মুখ্যমন্ত্রী।

আর জি কর কাণ্ডে দোষীদের মৃত্যুদণ্ডের পক্ষে বার বার সওয়াল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে নিয়ে চিঠিও দিয়েছেন তিনি। এ নিয়ে অধীর চৌধুরীর প্রতিক্রিয়া, ”ধর্ষণের অপরাধে ফাঁসির জন্য কোনও আইন লাগবে না। কারণ, এর জন্য আইন বলবৎ আছেই। মুখ্যমন্ত্রী নাটক করছেন। ঘটনার মোড় ঘোরাতে চাইছে। এর আগে নির্ভয়া কাণ্ডেও অপরাধী ফাঁসি হয়েছে। তারও আগে ধনঞ্জয়েরও ফাঁসি হয়েছে। ফাঁসির আইন তো দেশে আছেই।”

এ দিন অধীরবাবুর সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা তাপস মজুমদার ও এক প্রতিনিধি দল। এদিন সাড়ে ১১টা নাগাদ পানিহাটির বাড়িতে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন তাঁরা। প্রায় ৫০ মিনিট ধরে কথা বলেন তাঁর মা-বাবার সঙ্গে। এর পর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অধীরবাবু।  পরিবার সূত্রে খবর, সেদিন পুলিশ টাকার প্রস্তাবও দিয়েছিল পরিবারকে।

অধীরবাবু বলেন, “আমি কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আসিনি। এসেছি সাধারণ নাগরিক হিসেবে। এর আগে ১৪ তারিখে এসেছিলাম। কিন্তু ভালো করে কথা হয়নি। এখানে একটা আবেগের ব্যাপার আছে। তাঁদের তো তেমন দাবি নেই। তাঁরা শুধু চান, একমাত্র মেয়ের এমন মর্মান্তিক পরিণতির জন্য যারা দায়ী, তাদের কঠোরতম শাস্তি হোক।”

Releated Posts

উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, চারধাম যাত্রা দু’দিন স্থগিত, স্কুল-আঙ্গনওয়াড়ি বন্ধ

নয়াদিল্লি/দেহরাদুন, ২৮ জুলাই (আইএএনএস): লাগাতার মৌসুমি বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) রাজ্যের একাধিক জেলায় কমলা সতর্কতা…

ByByNews Desk Jul 28, 2026

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top