News Flash

  • Home
  • দিনের খবর
  • বাইকে বিস্ফোরক বহনের সময় বিস্ফোরণ, বাঁকুড়ায় মৃত্যু এক ব্যক্তির
Image

বাইকে বিস্ফোরক বহনের সময় বিস্ফোরণ, বাঁকুড়ায় মৃত্যু এক ব্যক্তির

বাঁকুড়া, ৩১ আগস্ট (হি.স.): বাঁকুড়া জেলার শালতোড়া থানা এলাকায় বাইকে ডিটনেটর জাতীয় বিস্ফোরক বহন করার সময় তা ফেটে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শালতোড়া থানা এলাকায় বেশ কিছু বেআইনি পাথর খাদান রয়েছে। সেইসব খাদানে পাথরের চাঁই ভাঙার জন্য ডিটোনেটর, ডিনামাইট, জিলেটিন স্টিক প্রভৃতি ব্যবহার করা হয়। ওইসব বিস্ফোরক সামগ্রী চোরাপথে আমদানির পর গোপন ডেরায় মজুত করা হয়। পরে তা রাতের অন্ধকারে খাদানে নিয়ে যাওয়া হয়। শুক্রবার রাতে ওই বাইক আরোহী একটি ব্যাগে ওই জাতীয় সামগ্রী নিয়ে যাচ্ছিল। সম্ভবত, অন্ধকারে কোনওভাবে বাইকটি উল্টে যায়। ব্যাগের উপর চাপ পড়ার ফলে বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় তাঁর। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top