কলকাতা, ৩১ আগস্ট (হি.স.): ‘মাইসোর এক্সপ্রেস’ জাভাগল শ্রীনাথ। এই নামেই তিনি পরিচিত ছিলেন ভারতীয় ক্রিকেটে। ভারতের এই প্রাক্তন পেসারের শনিবার ৫৪-তম জন্মদিন। ভারতের হয়ে ১৯৯১ সাল থেকে ২০০৩ পর্যন্ত খেলেছেন তিনি। ওয়ানডে-তে ৩১৫ উইকেট নেওয়া প্রথম ভারতীয় ক্রিকেটার শ্রীনাথ। ওয়ানডে-তে অনিল কুম্বলের পরই তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। টেস্টে তার উইকেট সংখ্যা ২৩৬। ২০০৩ বিশ্বকাপে রানার্স হয় ভারত। জাহির খান, আশিস নেহরার সঙ্গে ভারতকে ফাইনালে তুলতে বড় অবদান ছিল শ্রীনাথেরও। খেলা ছাড়লেও ক্রিকেটের সঙ্গে যুক্ত আছেন তিনি। আইসিসি-র ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ।

‘মাইসোর এক্সপ্রেস’-এর জন্মদিন, শ্রীনাথই ওয়ানডে-তে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















