News Flash

  • Home
  • দিনের খবর
  • ছত্তিশগড়ে চিতাবাঘের হামলায় মৃত্যু ৩ বছরের শিশু কন্যার
Image

ছত্তিশগড়ে চিতাবাঘের হামলায় মৃত্যু ৩ বছরের শিশু কন্যার

ধামতরী, ৩১ আগস্ট (হি.স.) : ছত্তিশগড়ের বনাঞ্চলের নাগরী ব্লকের ধাউরভাথা গ্রামে চিতাবাঘের হামলায়  মৃত্যু  হয়েছে ৩ বছরের এক শিশু কন্যার। এই ঘটনার পরেই চিতা বাঘটি শুক্রবার রাতে একজন বৃদ্ধকে তার খাট থেকে টেনে নিয়ে গিয়ে হামলা চালায়, গুরুতর আহত সেই বৃদ্ধ। এই ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে বন বিভাগের কর্মচারী ও পুলিশ মোতায়েন রয়েছে গ্রামে।  বন দফতর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় ধাউরভাথা গ্রামে নেহা নামের একটি শিশু বাড়ির উঠানে খেলছিল, সেই সময় একটি চিতাবাঘ তাকে আক্রমণ করে। গলায় গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই মেয়েটির মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে গ্রামে পৌঁছয় বন দফতরের কর্মীরা। তদন্তের পর, পুলিশ এবং বন বিভাগের কর্মীরা মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার সময় ২০০ মিটার দূরে রাস্তায় চিতাবাঘটিকে দেখা যায়। গাড়ি দেখে চিতা বাঘটি পালিয়ে যায়। এই ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। ওইদিন আবার রাত ১১টা থেকে ১২টার দিকে বাড়ির খাটের ওপর ঘুমিয়ে থাকা বৃদ্ধ বুধরাম কামারের ওপর হামলা চালায় চিতাবাঘ। বৃদ্ধকে  চেপে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিবারের সদস্যদের চিৎকার করতে দেখে  চিতাবাঘটি বৃদ্ধকে ফেলে পালিয়ে যায়। চিতাবাঘের আক্রমণে বুধরাম কামার মাথায় গুরুতর আঘাত পান। আহতকে পরিজনরা নগরীর সিভিল হাসপাতালে ভর্তি করিয়েছেন। ঘটনার খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা আহতকে দেখতে আসেন। একই গ্রামে চিতাবাঘ ক্রমাগত গ্রামবাসীদের উপর হামলা চালিয়ে যাওয়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।  

Releated Posts

বেনামি সম্পত্তি তদন্তে জামুইয়ে একাধিক জায়গায় ইওইউ-র হানা, জিলা পরিষদ সভানেত্রী ও স্বামীকে ঘিরে তদন্ত

পাটনা, ২৮ জুলাই (আইএএনএস): বিহারের জামুই জেলায় কথিত বেনামি সম্পত্তি মামলার তদন্তে মঙ্গলবার একযোগে একাধিক জায়গায় তল্লাশি চালাল…

ByByNews Desk Jul 28, 2026

তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ছেলে গ্রেফতার

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বিজনলাল মুখোপাধ্যায়ের ছেলে সম্রাট মুখোপাধ্যায়কে গ্রেফতার…

ByByNews Desk Jul 28, 2026

উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, চারধাম যাত্রা দু’দিন স্থগিত, স্কুল-আঙ্গনওয়াড়ি বন্ধ

নয়াদিল্লি/দেহরাদুন, ২৮ জুলাই (আইএএনএস): লাগাতার মৌসুমি বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) রাজ্যের একাধিক জেলায় কমলা সতর্কতা…

ByByNews Desk Jul 28, 2026

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top