News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘চুরির চেষ্টার’ দায়ে হাওড়ায় যুবককে বেঁধে ‘গণধোলাই’
Image

‘চুরির চেষ্টার’ দায়ে হাওড়ায় যুবককে বেঁধে ‘গণধোলাই’

হাওড়া, ৩০ আগস্ট (হি.স.): শুক্রবার সকালে হাওড়ার মুন্সিরহাট এলাকায় এক যুবককে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। অভিযোগ, সে মাজারের দানবাক্স চুরির চেষ্টার সময় হাতেনাতে ধরা পড়েছে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা দেখা দেয়। মারধরের পর তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

জগৎবল্লভপুরের মুন্সিরহাটে রয়েছে ফতেআলি মাজারে দানবাক্সে দুটি বড় তালা দেওয়া ছিল। গ্রামবাসীরা জানিয়েছেন, শুক্রবার সকালে তিন যুবক টাকা চুরির উদ্দেশ্যে মাজারে আসে। প্রথমে প্রণামী বাক্সের একটি তালা ভাঙে। দ্বিতীয় তালাটি করাত দিয়ে কাটার সময় বিষয়টা গ্রামবাসীদের নজরে পড়ে। তখনই তারা চিৎকার শুরু করে।

ভয়ে তড়িঘড়ি ২ জন চম্পট দেয়। কিন্তু এক যুবককে ধরে ফেলে গ্রামবাসীরা। এর পর তার হাত-পা দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করা হয়। খবর দেওয়া হয় জগৎবল্লভপুর থানায়। ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের হাতে ধৃতকে তুলে দেয় গ্রামবাসীরা। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

মাজার কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে ২০১৯ সালে সেখান থেকে টাকা চুরি হয়। সিসিটিভি ফুটেজে চোরেদের ছবি ছিল। তার সঙ্গে এদিন ধৃত যুবকের চেহারার যথেষ্ট মিল রয়েছে। কমিটির অনুমান এর পিছনে একটি বড়সড় চক্র রয়েছে। তারা জগৎবল্লভপুরে একাধিক চুরির ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ঘুষের মামলায় রেল আধিকারিককে গ্রেফতার সিবিআই-এর, উদ্ধার ৭৭ লক্ষ টাকা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ঘুষ নেওয়ার অভিযোগে দক্ষিণ-পূর্ব মধ্য রেলের ভিলাইয়ে কর্মরত এক সিনিয়র ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে গ্রেফতার…

ByByNews Desk Aug 15, 2026

দেশ রাজনৈতিক দলের নয়, ১৪৫ কোটি নাগরিকের: বাবা রামদেব

হরিদ্বার, ১৫ আগস্ট (আইএএনএস): ভারত কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা শুধু শাসক দলের দেশ নয়, এই দেশ ১৪৫…

ByByNews Desk Aug 15, 2026

বিকশিত ভারত গড়ার সংকল্প নিয়ে এগিয়ে চলার আহ্বান বিজেপি সভাপতি নিতিন নবীনের

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন…

ByByNews Desk Aug 15, 2026

সশস্ত্র নকশালবাদ দুর্বল হয়েছে, ‘মানসিক নকশালদের’ বিচ্ছিন্ন করতে হবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): সশস্ত্র নকশালবাদকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করতে ভারত সফল হয়েছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top