News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাংসদ বিপ্লবের উদ্যোগে বিটারবনে ত্রাণ সামগ্রী বিতরণ
Image

সাংসদ বিপ্লবের উদ্যোগে বিটারবনে ত্রাণ সামগ্রী বিতরণ

আগরতলা, ৩০ আগস্ট: সাংসদ বিপ্লব কুমার দেবের উদ্যোগে রাজধানীর দুর্গা চৌমুহনী বিটারবন এলাকায় বন্যা দূর্গতদের জন্য ৬০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এদিন স্হানীয় বিজেপি নেতৃত্বরা তাঁদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন। 

এদিন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ভয়াবহ বন্যায় রাজ্যের একাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ আজ ঘরবাড়ি ছেড়ে অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছন। কিন্তু দূর্যোগ মোকাবিলায় রাজ্য সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আর্থিক সহয়তায় প্রদান করার আশ্বাস দিয়েছে। তাছাড়া, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্য দূর্যোগ মোকাবিলায় আর্থিক সাহায্যে এগিয়ে আসছে। 

এদিন তিনি আরও বলেন, বন্যায় ৬ আগরতলা বিধানসভায় ব্যাপক ক্ষতি হয়েছে। ওই বিধানসভায় প্রায় ৬০০ ক্ষতিগ্রস্থদের ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে। তাই ক্ষতিগ্রস্থদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাংসদ বিপ্লব কুমার দেব। 

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনের পর এসআইআর প্রক্রিয়া শুরুর দাবিতে নির্বাচন কমিশনে বিজেপি প্রতিনিধিদের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন হওয়ার পরই যাতে ভোটার তালিকা সংক্রান্ত ‘এসআইআর’…

ByByReshmi Debnath Sep 2, 2026

বিশ্ববাজারে ত্রিপুরার জৈব কৃষির নতুন দিগন্ত, ইউরোপে গেল প্রথমবারের মত ১৮.৭ মেট্রিক টন পণ্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কৃষকদের সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে অর্গানিক কৃষিকে অগ্রাধিকার দিয়েছে ত্রিপুরা সরকার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট নিয়ে এক – দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বিজেপির অন্দরে তৎপরতা বাড়ল। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top