News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যা পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে কচিকাঁচাদের সচেতনতা কর্মসূচি
Image

বন্যা পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে কচিকাঁচাদের সচেতনতা কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: বন্যা পরবর্তী সময়ে নানা রোগের পাদুর্ভাব দেখা দেয় সর্বত্র। জলবাহিত রোগ, পতঙ্গবাহিত রোগ, ডেঙ্গু, ম্যালেরিয়া,  ডায়রিয়ার মত নানান রোগের আক্রমণ শুরু হয় চারিদিকে।  এই সময়ে আমাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে,  তানিয়ে রীতিমতো বাড়ি বাড়ি প্রচার শুরু করল খুদে কচিকাঁচারা।

বিলোনীয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রিদভান একাডেমির ছোট ছোট শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরে একটি সচেতনতামুলক র‍্যালি করে। এরপর নিজেদের হাতে আকা প্লেকাড নিয়ে পৌছে যায় শহরের বিভিন্ন অলিগলির বাড়িতে বাড়িতে।  সেখানে মানুষকে ডেকে এনে জোরো করে বুঝিয়ে দেন জল কীভাবে ফুটিয়ে পান করবেন। কীভাবে স্বাস্থ্য বিধি মেনে চলবেন। চারপাশ কেন পরিস্কার রাখতে হবে, কোথাও যাতে জল না জমতে পারে, সেটাও এই খুদে বাচারা বুঝিয়ে বলতে দেখা যায় মানুষকে।

এই কর্মসূচি কথা শুনতে পেয়ে এইদিন বাচ্চাদের উৎসাহ দিতে ছুটে আসেন দক্ষিন জেলার মুখ্য স্বাস্থ৷ আধিকারিক ডা: সুব্রত দাস। প্রচার অভিযানে বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধের প্রচার লিফলেট।  যা গ্রামের মানুষের মধ্যে বিলি করা হয় ছাত্রদের পক্ষ থেকে। জেলা স্বাস্থ্য আধিকারিক পরে খুদে শিশুদের উতসাহ দিতে কথা বলেন তাদের সাথে। গোটা কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে বিদ্যালয়ের প্রিন্সিপাল রাকেশ দেব জানান- বন্যায় দুর্গতদের সহায়তায় কম্বল, খাদ্য সামগ্রী বিতরন করার পাশাপাশি ছাত্র ছাত্রীদের দিয়ে এই প্রচার চালানোর মুল উদ্যেশ্য হল, তাদের মানবিক মূল্যবোধ জাগ্রত করা, এবং তাদের নিজেদের ও এই বিষয়ে সজাগ করে তোলা।

এইদিনের কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সাড়া লক্ষ করা যায় সাধারন মানুষের মধ্যে।  ছাত্র ছাত্রীও এই প্রচার কর্মসূচিতে অংশ নিতে পেরে আনন্দ ও খুশি প্রকাশ করে।

Releated Posts

ত্রিপুরায় টানা ৫ দিনের ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি

আগরতলা, ২৯ এপ্রিল : আগামী পাঁচ দিন জুড়ে ত্রিপুরার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

পঞ্চায়েত ধরোহর উদ্যোগে জাতীয় পর্যায়ের প্রকাশনায় ত্রিপুরার গ্রামীণ ঐতিহ্যের উজ্জ্বল উপস্থাপনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল: ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক, ত্রিপুরা সরকারের গ্রামীণ উন্নয়ন (পঞ্চায়েত) বিভাগের সহযোগিতায়, ‘গ্রামীণ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত ধর্মনগর, ক্ষতিগ্রস্ত প্রায় ১৪০টি বাড়িঘর

 ধর্মনগর, ২৮ এপ্রিল: গত কয়েকদিন ধরে চলা কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমা। প্রবল…

ByByReshmi Debnath Apr 28, 2026

উত্তর জেলায় বেআইনি কার্যকলাপ বৃদ্ধির অভিযোগ, পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের ডেপুটেশন

আগরতলা, ২৮ এপ্রিল: উত্তর ত্রিপুরা জেলায় বেআইনি ও অসামাজিক কার্যকলাপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে—এই অভিযোগ তুলে জেলা পুলিশ…

ByByReshmi Debnath Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top