News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা বিধানসভা অধিবেশনে থাকবে দোভাষী : সংসদ বিষয়ক মন্ত্রী

ত্রিপুরা বিধানসভা অধিবেশনে থাকবে দোভাষী : সংসদ বিষয়ক মন্ত্রী

আগরতলা, ২৮ আগস্ট: এখন থেকে ত্রিপুরা বিধানসভা অধিবেশনেও থাকবে দোভাষী। আঞ্চলিক এবং প্রাদেশিক ভাষায় গুরুত্ব অনুধাবনে এই প্রথম আগামী ৪ সেপ্টেম্বর থেকে ত্রিপুরা বিধানসভা অধিবেশনে এই বিশেষ পদ্ধতি চালু হচ্ছে বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ।

এদিন তিনি বলেন, আঞ্চলিক এবং প্রাদশিক ভাষায় গুরত্বপূর্ণ অনুধাবনে ত্রিপুরা বিধানসভা অধিবেশনে থাকবে দোভাষী। ফলে, ককবরক, বাংলা কিংবা ইংরেজিতে অধিবেশনে সদস্যরা কথা বললে তা দোভাষীর মাধ্যমে পছন্দ অনুযায়ী ভাষায় অনুবাদ হবে এবং তিনি সেটা শুনতে পারবেন। 

এদিন তিনি আরও বলেন, পূর্বতন সরকারের আমল থেকে ত্রিপুরা বিধানসভা অধিবেশনে এই বিশেষ পদ্ধতি চালু করার জন্য দাবি ছিল। কিন্তু পূর্বতন সরকার এই পদ্ধতি চালু করেনি। বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর এখন এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিধানসভার অধ্যক্ষ এবং সদস্যরা মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, বিজেপি সরকার চাইছে রাজ্যের ভাষাগুলি সমৃদ্ধ হোক। পাশাপাশি, এই পদ্ধতি রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ুক। 

Releated Posts

স্বাধীনতা দিবসের প্রাক্কালে নারীশক্তি ও যুবসমাজের সাফল্যের প্রশংসা রাষ্ট্রপতি মুর্মুর

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে দেশের নারীশক্তি ও যুবসমাজের অগ্রগতির প্রশংসা করলেন রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Aug 14, 2026

দেশভাগের বেদনা থেকে শিক্ষা নিয়ে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করতে হবে: রতন লাল নাথ

আগরতলা, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের ঐক্য, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ়…

ByByReshmi Debnath Aug 14, 2026

সবার আগে দেশ, প্রতিটি মানুষের মনে সেই ভাবনা রাখতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট: ইতিহাস ভুলে গেলে বর্তমান ও ভবিষ্যতের অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়। দেশের জাতীয় পতাকার মধ্যে…

ByByReshmi Debnath Aug 14, 2026

শহরের রাস্তায় অবৈধ পার্কিং নিয়ে সরব মুখ্যমন্ত্রী, বাড়ছে পার্কিং ব্যবস্থা তৈরির উদ্যোগ

আগরতলা, ১৪ আগস্ট: শহরাঞ্চলে যত্রতত্র গাড়ি, মোটরসাইকেল ও স্কুটার পার্কিং নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাগরিকদের আরও সচেতন ও…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top