News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যা কবলিত সাধারণ নাগরিকের পাশে কর্পোরেটর অভিষেক দত্ত
Image

বন্যা কবলিত সাধারণ নাগরিকের পাশে কর্পোরেটর অভিষেক দত্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: বন্যার কবলে পড়ে আগরতলা পুর নিগমের ১৮ নং ওয়ার্ডের বহু মানুষ বর্তমানেও প্রগতি স্কুলের ত্রাণ শিবিরে রয়েছেন। বিপন্ন এইসব মানুষের পাশে দাঁড়িয়েছেন এলাকার কর্পোরেটর অভিষেক দত্ত। 

আগরতলা পুর  নিগমের ১৮ নং ওয়ার্ডের কর্পোরেটর অভিষেক দত্ত নিজ উদ্যোগে আগরতলা প্রগতি স্কুলে  পাঁচ দিন ধরে তিনশ লোককে  রান্না করা খাবার সরবরাহ করছেন। শুধু তাই নয় স্বাস্থ্য শিবির সহ  বন্যা দুর্গতদের মধ্যে বস্ত্র বিতরণ করেন।

অসহায় মানুষের এই বিপর্যয়কর পরিস্থিতিতে কর্পোরেটর যে ভূমিকা পালন করে চলেছেন তাতে দারুন খুশি ১৮ নং ওয়ার্ডের লোকজনেরা। কর্পোরেটর অভিষেক দত্ত জানিয়েছেন, তিনি আগামী দিনেও নিজ উদ্যোগে যথাসাধ্য ভাবে এ ধরনের সামাজিক কাজ করে যাবেন। মানুষের বিপর্যয় পরিস্থিতিতে মানুষ হিসেবে এ ধরনের সেবা মূলক কাজে এগিয়ে আসা প্রত্যেকেরই দায়িত্ব ও কর্তব্য বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top