News Flash

  • Home
  • খেলা
  • টিএসজেসি-র সদস্য সুশান্ত দাসের স্মরণসভা অনুষ্ঠিত 

টিএসজেসি-র সদস্য সুশান্ত দাসের স্মরণসভা অনুষ্ঠিত 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সদস্য সুশান্ত দাস গত ৯ আগস্ট প্রয়াত হয়েছেন। তাঁর স্মৃতিতে আজ, মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় আগরতলা প্রেসক্লাবে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের তরফে এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী, সহ-সভাপতি সুপ্রভাত দেবনাথ, সম্পাদক অনির্বাণ দেব, কোষাধ্যক্ষ উৎপল ভট্টাচার্য, কার্যকরী সদস্য বিপ্লব চন্দ, বর্ষীয়ান সদস্য মণিময় রায় সহ অন্যান্য  সদস্যরা। একে একে প্রত্যেকেই নিজেদের শোক জ্ঞাপন করলেন প্রয়াত সুশান্ত দাসের প্রতি। বেশ কিছু স্মৃতি সকলেই তুলে ধরলেন এই স্মরণ সভায় প্রত্যেকেই। শুরুতে সুশান্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। টি এস জে সির তরফে প্রয়াত সুশান্ত দাসের পরিবার পরিজনদের প্রতিও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।‌

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top