News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যায় ক্ষতিগ্রস্থ জনগনের সাহায্যে হাত বাড়িয়ে দিল রেডক্রস সোসাইটি
Image

বন্যায় ক্ষতিগ্রস্থ জনগনের সাহায্যে হাত বাড়িয়ে দিল রেডক্রস সোসাইটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: বন্যা ত্রানে এগিয়ে এলো রেডক্রস সোসাইটি। শহর দক্ষিণাঞ্চলের যুবক সংঘ ক্লাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে কম্বল তুলে দেয়  এবং স্বাস্থ্য শিবির সংঘটিত করা হয়। 

রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করে চলেছে রাজ্য সরকার। তবে রাজ্য সরকারের একার পক্ষে  তা সম্ভব নয়। এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে এই বন্যায়। মুখ্যমন্ত্রী সকলকে বন্যা ত্রাণে  এগিয়ে আসার আহবান রেখেছেন । সেই অনুযায়ী বন্যা ত্রাণে এগিয়ে আসছে বিভিন্ন ক্লাব ও সংস্থা।

আজ ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি রাজ্য শাখার  শহর দক্ষিণাঞ্চলের যুবক সংঘ ক্লাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে কম্বল তুলে দেয়। পাশাপাশি আয়োজন করে একটি স্বাস্থ্য শিবিরের। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে কম্বল তুলে দেন মেয়র দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি আগরতলা শাখার কোষাধ্যক্ষ  তথা কর্পোরেটর অভিজিৎ মল্লিক, রেডক্রস সোসাইটির অন্যান্য সদস্য সহ ক্লাবের সদস্যরা।

বন্যা ত্রাণে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি এগিয়ে আসায় তাদের ধন্যবাদ জানান মেয়র। পাশাপাশি রাজ্যের প্রতিটি মানুষকে বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে আসতে আহ্বান রাখেন তিনি।

Releated Posts

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top