News Flash

  • Home
  • দেশ
  • রণক্ষেত্রের চেহারা বাবুঘাট-ময়দান অঞ্চলেও
Image

রণক্ষেত্রের চেহারা বাবুঘাট-ময়দান অঞ্চলেও

কলকাতা, ২৭ আগস্ট (হি.স.): মঙ্গলবার আর জি কর কাণ্ডকে কেন্দ্র করে আন্দোলনে উত্তেজনা ছড়িয়ে পড়ে ময়দান ও বাবুঘাট অঞ্চলেও। বাবুঘাটের কাছে পুলিশ লেখা বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। মাথা ফাটিয়ে দেওয়া হয় সেই পুলিশকর্মীর।

যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি বাইকআরোহী একজন আরপিএফ কর্মী, তাঁকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ, হাসপাতালে পাঠানো হয়েছে সেই ব্যক্তিকে। ঘটনার সময় রণক্ষেত্রের চেহারা নেয় বাবুঘাট চত্বর।

উন্মত্ত জনতাকে থামাতে লাঠি চালায় এবং জলকামান চালানো হয় বলে অভিযোগ। ইডেন গার্ডেন স্টেশনের কাছে সেই সময় জমায়েত ছিল, ট্রেন লাইন থেকে বড় বড় পাথর তুলে পুলিশকে আক্রমণ করা হয় বলে অভিযোগ। সেই সময় প্রতিরোধ গড়ে তুলতে পাল্টা আক্রমণ করে পুলিশও।

ময়দানে মোহনবাগান ক্লাবের কাছে এসেও বাইকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। পুলিশের বড় বাহিনী আসে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ফোর্ট উইলিয়ামের কাছেও পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। দুই থেকে আড়াই ঘণ্টা অবরুদ্ধ থাকে এলাকা।

সূত্রের খবর, একাধিক পুলিশ আক্রান্ত হয়েছেন উন্মত্ত জনতার হাতে। বাবুঘাটে ট্রাফিক ডিউটি করেন একজন ট্রাফিক কনস্টেবল তিনিও গুরুতর আহত। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Releated Posts

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026

নন্দীগ্রামে ছয়মুখী লড়াই, নজর দ্বিতীয় স্থানে

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে ছয়মুখী লড়াই…

ByByNews Desk Sep 17, 2026

আজমের মেয়র নির্বাচন ঘিরে কংগ্রেসের ৩৭ কাউন্সিলর ও ৫ নির্দলকে বেঙ্গালুরু পাঠানো হল

আজমের, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২১ সেপ্টেম্বরের আজমের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনকে সামনে রেখে নিজেদের শিবির ঐক্যবদ্ধ রাখতে ৩৭…

ByByNews Desk Sep 17, 2026

জয়পুরের ত্রিপোলিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০টিরও বেশি দোকান ও গুদাম

জয়পুর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক ত্রিপোলিয়া বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টিরও বেশি দোকান ও…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top