News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রানির বাজারে ঘটে যাওয়া ঘটনায় বিরোধীরা রাজ্য বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে: বিজেপি
Image

রানির বাজারে ঘটে যাওয়া ঘটনায় বিরোধীরা রাজ্য বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে: বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: রানির বাজারে ঘটে যাওয়া ঘটনায় বিরোধীরা রাজ্য বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। ত্রিপুরা রাজ্যে এ ধরনের কোন সংস্কৃতি নেই। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বললেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত।

তিনি বলেন, রানির বাজারে যে ঘটনা ঘটেছে সেই খবর পাওয়ার পরেই মুখ্যমন্ত্রী গোটা ঘটনায় নিয়ন্ত্রণে আনার জন্য প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। সেখানে যে ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে প্রশাসনিক হস্তক্ষেপে খুব তাড়াতাড়ি সেটি নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিন্তু বিরোধী দলের নেতৃত্বরা এই ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরো বলেন, ত্রিপুরায় হিন্দু-মুসলমানরা শতাধিক বছরের বেশি সময় ধরে একে অপরের সঙ্গে ভাতৃত্ববোধ বজায় রেখে বসবাস করছেন। তাই রাজ্যের কঠিন পরিস্থিতিতে এ ধরনের বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য অন্যান্য বিরোধী দলদের আহ্বান জানান বিজেপির সাধারণ সম্পাদক।

পাশাপাশি এদিনের সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রদেশ প্রবক্তা সুব্রত চক্রবর্তী পঞ্চায়েত নির্বাচনে আটটি জেলার জেলা সভাধিপতি, সহ-সভাপতিদের নাম ঘোষণা করেন। উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, ঊনকোটি জেলার জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ধলাই জেলার জেলা পরিষদের জেলার সভাধিপতি সুস্মিতা দাস, খোয়াই জেলার জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্ত, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, সিপাহীজলা জেলার জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, গোমতি জেলার জেলা পরিষদের সভাধিপতি দেবু দেবরায়, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top