News Flash

  • Home
  • খেলা
  • আগামীকাল থেকে ১ম ডিভিশন ঘরোয়া লিগ ফুটবল টুর্নামেন্ট
Image

আগামীকাল থেকে ১ম ডিভিশন ঘরোয়া লিগ ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রস্তুতি প্রায় চূড়ান্ত। ২৯ আগস্ট থেকে শুরু হচ্ছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত ঘরোয়া প্রথম ডিভিশন ক্লাব লীগ ফুটবলের আসর। ওইদিন সন্ধ্যা ছয়টায় ফ্লাড লাইটে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে গত দুবারের চ্যাম্পিয়ন এগিয়ে চলো সংঘ খেলবে নাইন বুলেটস এর বিরুদ্ধে। এদিকে টি এফ এ-র তত্ত্বাবধানে আজ, মঙ্গলবার থেকে খেলোয়াড়দের রেজিস্ট্রেশন পর্ব শুরু হয়েছে‌। লীগে এবছর দশটি ক্লাব দল অংশ নিচ্ছে। খেলা হবে লিগ কাম সুপার লিগ পদ্ধতিতে। এ-ডিভিশন থেকে এবার একটি টিমের অবনমন ঘটবে। পয়েন্ট তালিকায় সর্বশেষ তথা অবনমিত দল আগামী বছর বি ডিভিশনে খেলতে হবে। লীগের ক্রীড়া সূচি পুরোপুরি তৈরি হয়েছে। আগামীকাল বিকেল চারটায় ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের অফিস কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়েই তা ঘোষণা করা হবে। একই সঙ্গে এবারের প্রথম ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের স্পন্সরের নাম এবং বিস্তারিত জানানো হবে। প্রাথমিকভাবে যা স্থির হয়েছে, প্রথম দিন একটি খেলা হলেও পরবর্তী দিনগুলো থেকে দিনে দুটো করে ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।‌ দিনের প্রথম খেলা বিকেল তিনটায় এবং দ্বিতীয় খেলা সন্ধ্যা ছয়টায়। সেপ্টেম্বর মাসের মধ্যে এ ডিভিশন ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন করার সিদ্ধান্ত রয়েছে। ‌ এবার এ ডিভিশন লিগ ফুটবলে যে ১০ টি ক্লাব দল অংশ নিচ্ছে সেগুলো হলো এগিয়ে চলো সংঘ, ফরোয়ার্ড ক্লাব, লাল বাহাদুর ব্যায়ামাগার, জুয়েলস অ্যাসোসিয়েশন, টাউন ক্লাব, রামকৃষ্ণ ক্লাব, ফ্রেন্ডস ইউনিয়ন, ত্রিবেণী সংঘ, ব্লাড মাউথ ক্লাব, নাইন বুলেটস। ‌

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top