News Flash

  • Home
  • দিনের খবর
  • অভিষেকের মেয়েকে ধর্ষণের হুমকি ঘিরে পদক্ষেপ শিশুসুরক্ষা কমিশনের
Image

অভিষেকের মেয়েকে ধর্ষণের হুমকি ঘিরে পদক্ষেপ শিশুসুরক্ষা কমিশনের

কলকাতা, ২৬ আগস্ট (হি. স.) : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ন’বছরের মেয়েকে ধর্ষণের হুমকির অভিযোগ। আর জি কর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচি থেকে ওই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ শিশুসুরক্ষা কমিশন। অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলেছে কমিশন। পুলিশের কাছে তাদের গ্রেফতারির দাবিও জানানো হয়েছে।শিশুসুরক্ষা কমিশন এক বিবৃতিতে বলেছে, ‘আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ কর্মসূচির একটি ভিডিও সমাজমাধ্যমে দেখা গিয়েছে। যেখানে এক ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা কন্যাকে কেউ ধর্ষণ করলে তাঁকে ১০ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। আশপাশের কয়েকজন এই ঘোষণায় আনন্দও প্রকাশ করেন। কমিশন এই ধরনের মন্তব্যের তীব্র বিরোধিতা করছে এবং অবিলম্বে আইনি পদক্ষেপের দাবি জানাচ্ছে। পকসো, ইউএনসিআরসি আইনে এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত।’ কমিশনের তরফে আরও বলা হয়েছে, ‘সারা দেশ যখন আরজি করে ধর্ষণের ঘটনার প্রতিবাদ করছে, তখন আরও একটি ধর্ষণের হুমকি সম্পূর্ণ আইনবিরুদ্ধ। দৃষ্টান্তমূলক পদক্ষেপ না করলে এটি সমাজকে ভয়ানক বার্তা দিতে পারে। পুলিশের কাছে কমিশন অনুরোধ করছে, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে ওই নাবালিকার সুরক্ষার বন্দোবস্ত করা হোক।’ এই বিষয়ে পুলিশে অভিযোগও দায়ের করেছে শিশুসুরক্ষা কমিশন।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top