News Flash

  • Home
  • দিনের খবর
  • মন কি বাতে ঝাবুয়ার সাফাইকর্মীদের প্রশংসা মোদীর
Image

মন কি বাতে ঝাবুয়ার সাফাইকর্মীদের প্রশংসা মোদীর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (হি.স.) : ভারতের ভিত মজবুত করতে এই শতকে অনেক কিছু হচ্ছে৷ রবিবার ১১৩তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে তেমনই কিছু উদাহরণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, প্রতি মাসেই তিনি নিজের মনের কথা দেশবাসীর সঙ্গে ভাগ করে নেন তাঁর মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এ।

রবিবার ১১৩তম পর্বের ‘মন কি বাত’ অনুষ্ঠানে মধ্যপ্রদেশের ঝাবুয়ার সাফাইকর্মীদের প্রশংসা করেন নরেন্দ্র মোদী। বর্জ্যকে শিল্পে রূপান্তরিত করার জন্য তাঁদের যে অসাধারণ উদ্যোগ তারই এদিন তিনি প্রশংসা করেন। তিনি বলেন, এঁরা প্লাস্টিক বর্জ্য, টায়ার এবং বোতল থেকে অত্যাশ্চর্য ভাস্কর্য এবং আসবাবপত্র তৈরি করেছে, যা ‘ওয়েস্ট টু ওয়েলথ’ দর্শনকেই দৃঢ় করে। এই সৃজনশীল প্রয়াস শুধুমাত্র একটি স্থানীয় পার্ককেই সুন্দর করেনি বরং আশেপাশের জেলার মানুষদেরও আকৃষ্ট করেছে। এটা পুনর্ব্যবহারযোগ্য শক্তির বিষয়কেই প্রদর্শন করে৷

Releated Posts

পিচোরে ৫ কোটি টাকার স্বাস্থ্য ও বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন সিন্ধিয়ার, ১০০ শয্যার হাসপাতালের কাজও তুলে ধরলেন

গুনা, ৩১ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের পিচোরে সোমবার প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন…

ByByNews Desk Aug 31, 2026

রাজস্থানে বিজেপির টিকিট বণ্টন নিয়ে ক্ষোভ, দুই মণ্ডল সভাপতি-সহ একাধিক নেতার ইস্তফা

জয়পুর, ৩১ আগস্ট (আইএএনএস): রাজস্থানের আসন্ন পুরনিগম কাউন্সিলর নির্বাচনের আগে টিকিট বণ্টনকে কেন্দ্র করে বিজেপির অন্দরে অসন্তোষ প্রকাশ্যে…

ByByNews Desk Aug 31, 2026

‘রাস্তায় নামব’, ‘শুদ্ধিকরণ’ বিতর্কে বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা চাইলেন কে সি বেণুগোপাল

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): উত্তরাখণ্ডের হালদওয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সভার পর অনুষ্ঠিত ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠান নিয়ে মন্তব্যের জেরে…

ByByNews Desk Aug 31, 2026

কলকাতার শিয়ালদহ স্টেশনে খাবারের দোকানে আগুন, ব্যাপক আতঙ্ক

কলকাতা, ৩১ আগস্ট (আইএএনএস): কলকাতার ব্যস্ত শিয়ালদহ স্টেশন চত্বরে সোমবার সকালে একটি খাবারের দোকানে আগুন লাগাকে কেন্দ্র করে…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top