ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রাজ্য দল রওয়ানা হচ্ছে আগামীকাল। পন্ডিচেরিতে আয়োজিত ওয়ানডে ম্যাচ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী অনূর্ধ্ব ২৩ ত্রিপুরা দল আগামীকাল বিমানে রওনা হচ্ছে। আগামী ২৮ আগস্ট থেকে পন্ডিচেরিতে এই টুর্নামেন্ট শুরু হবে। ইতোমধ্যে রাজ্য দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করে প্রত্যেককে যথাসময়ে এমবিবি এয়ারপোর্টে রিপোর্ট করতে বলা হয়েছে। উল্লেখ্য, রাজ্য দলের নেতৃত্বে রয়েছে সেন্টু সরকার। দলের অন্যান্য খেলোয়াড়রা হলো ঋতুরাজ ঘোষ রায়, আরমান হোসেন, নবারুণ চক্রবর্তী, অরিন্দম বর্মন (সহ অধিনায়ক), তন্ময় দাস, দুর্লভ রায়, সপ্তজিৎ দাস, আনন্দ ভৌমিক, রোহিত ঘোষ, ইন্দ্রজিৎ দেবনাথ, অভিজিৎ দেববর্মা, দীপেন বিশ্বাস, সৌরভ কর, পামির দেবনাথ, স্বরাব সাহানি ও দীপ্তনু চক্রবর্তী। কোচ জয়ন্ত দেবনাথ, রাসুদেব দত্ত; ফিজিও অর্পণ কর, ট্রেইনার অজিতাভ নাথ।

সেন্টুর নেতৃত্বে অনূর্ধ্ব ২৩ রাজ্য ক্রিকেট দল পন্ডিচেরির উদ্দেশ্যে রওনা হচ্ছে আজ
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















