News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতের আধাঁরে শত্রুতার জেরে অটো চালককে বেধড়ক মারধর
Image

রাতের আধাঁরে শত্রুতার জেরে অটো চালককে বেধড়ক মারধর

আগরতলা, ২৪ আগস্ট: শত্রুতার জেরে এক অটো চালককে বেধড়ক মারধর করে দূর্বৃত্তরা। তাতে সে গুরুতর আহত হয়েছেন। তার পা ভাঙ্গা এবং শরীরে অজস্র আঘাতের চিহ্ন রয়েছে।

প্রসঙ্গত, ভাড়া নিয়ে অটো চালায় অটোচালক রূপক চক্রবর্তী। কোনরকমে চলছিল তার সংসারটি। কিন্তু শত্রুতার কারণে তার সংসারটি এখন না খেয়ে মরার উপক্রম। 

ঘটনার বিবরণে জানা যায়, নয় আগস্ট রাত আনুমানিক সাড়ে নটা নাগাদ সে তার ভাড়া করা অটো টি আর ০৫ ৩৪০২ নিয়ে  বাজারে গিয়েছিল। তার বাড়ি লালছড়া লাতুগাঁও এলাকায়। সেখানে অর্থাৎ উপ্তাখালি বাজারে সমীরন দাস বয়স , কালিপদ দাস এবং রাজেন্দ্র দে  তাকে বেধড়ক মারে। মেরে রাস্তায় ফেলে রেখে আক্রমকারীরা চলে যায়। ঘটনার খবর পেয়ে পানিসাগর থানার পুলিশ তাকে উদ্ধার করে ধর্মনগর হাসপাতালে নিয়ে আসে। ধর্মনগরের জেলা হাসপাতালে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে নিয়ে যেতে বলে। এমনকি তার সাথে যে টাকা ছিল তাও আক্রমণকারীরা ছিনিয়ে নেয়। স্ত্রী রিনা চক্রবর্তী রূপক চক্রবর্তীকে শিলচরে নিয়ে যায়। সেখানে চিকিৎসার পর ২৩ আগস্ট রূপক চক্রবর্তী বাড়িতে আসে। রূপক চক্রবর্তীর স্ত্রী রিনা চক্রবর্তী আহত স্বামীকে বাঁচাতে এবং দোষীদের সঠিক বিচারের জন্য পানিসাগর থানায় মামলা দায়ের করে। এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

 এদিকে রূপক চক্রবর্তী বাড়িতে আসলেও তার পা ভাঙ্গা  এবং শরীরে অজস্র আঘাতের চিহ্ন রয়েছে। সে আর ভবিষ্যতে কোনদিন অটো চালিয়ে রোজগার করতে পারবে কিনা তা নিয়ে সংশয়ে পড়েছে । 

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top