News Flash

  • Home
  • দিনের খবর
  • এসএফআই-র লালবাজার অভিযান, ‘হেনস্তা না করে আসল অপরাধী ধরুন’
Image

এসএফআই-র লালবাজার অভিযান, ‘হেনস্তা না করে আসল অপরাধী ধরুন’

কলকাতা, ২৪ আগস্ট (হি.স.) : আর জি কর কাণ্ডের প্রতিবাদে শনিবার আইনজীবীদের নেতৃত্বে এসএফআই-ডিওয়াইএফ-এর মিছিল বার হল। হাসপাতালে তাণ্ডবের পর বাম নেতা-কর্মীদের তলবের প্রতিবাদে এই মিছিল।

কলেজ স্ট্রিট থেকে লালবাজার পর্যন্ত মিছিলের ডাক দেয় বামেদের ছাত্র সংগঠন। বি বি গাঙ্গুলি স্ট্রিটে ব্যারিকেড নিয়ে মিছিল আটকাতে তৈরি হয় পুলিশ। আর জি করে ভাঙচুরে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে বৃষ্টি মাথায় নিয়েই হয় এই লালবাজার অভিযান।

প্রতিবাদীরা জানান, “আমাদের যারা আর জি করের ঘটনায় প্রতিবাদী, তাঁদের রাত বারোটা একটায় পুলিশ গিয়ে চিঠি দিয়ে আসছে দেখা করার জন্য। অথচ যারা আসল অপরাধী তাঁরা রাস্তায় ঘরে বেড়াচ্ছে, তাঁদের প্রতি পুলিশের কোনও নজর নেই।  গোটা বাংলার প্রতিবাদী মানুষজন, ছাত্র-যুব-মহিলারা, এসেছি দেখা করতে।

এক প্রতিবাদী বলেন, “আমরা পুলিশের সঙ্গে কথা বলতে চাই যে, আমাদের সঙ্গে কী অসুবিধা আছে? আর আমাদের ছেড়ে, এই হেনস্তা বাদ দিয়ে আসল অপরাধীকে ধরার দিকে পুলিশ নজর দিক।”

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top