News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ড্রেন নির্মাণের দাবিতে কাউন্সিলরকে ঘেরাও করলেন এলাকাবাসীরা
Image

ড্রেন নির্মাণের দাবিতে কাউন্সিলরকে ঘেরাও করলেন এলাকাবাসীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: এলাকায় ড্রেন নির্মাণের দাবিতে বিজেপি কাউন্সিলর সুখময় সাহাকে ঘিরে ধরলেন এলাকাবাসীরা। ঘটনা শুক্রবার চন্দ্রপুর এলাকায়।

ঘটনার বিবরণে প্রকাশ, প্রবল বর্ষণের জেরে গোটা আগরতলা শহর বন্যার জলে প্লাবিত হয়েছে। পাশাপশি জলমগ্ন হয় চন্দ্রপুরের বিভিন্ন এলাকা। স্থানীয়দের দাবি, এলাকার জল নিষ্কাশনি ব্যবস্থা এবং ড্রেনের সুবন্দোবস্ত না থাকায় এলাকার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। তাই এদিন ড্রেন নির্মাণের দাবিতে কাউন্সিলর সুখময় সাহাকে ঘিরে ধরেন এলাকাবাসী। এলাকার সমস্যাগুলি অবিলম্বে সমাধানের দাবী জানিয়েছেন এলাকাবাসীরা। যদিও ব্যবস্থা গ্রহণের আশ্বাস পেয়ে কাউন্সিলরকে ঘেরাও মুক্ত করা হয়।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top