News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন অপসারনের জন্য বিশেষ বৈঠক
Image

ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন অপসারনের জন্য বিশেষ বৈঠক

 নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ আগস্ট: বহুদিন থেকে ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন প্রদ্যুৎ দে সরকারের অপসারণ নিয়ে রাজনৈতিক মহলে বেশ তোলপাড় চলছিলো। সেই মোতাবেক আজ সকালে ধর্মনগর পুর পরিষদের কনফারেন্স হলে পুর পরিষদের এক্সিকিউটিভ অফিসারের উপস্থিতিতে ধর্মনগর পুর পরিষদের কুড়িজন নির্বাচিত কাউন্সিলর উপস্থিত থেকে বিভিন্ন পর্যালোচনার মাধ্যমে নির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ী সকলের স্বাক্ষর সম্বলিত রিজিলিউশন পাঠালেন উত্তর ত্রিপুরা জেলা শাসকের নিকট।

রেজুলেশন পাঠিয়ে আজকের সভায় উপস্থিত কাউন্সিলাররা উত্তরের জেলা শাসকের সাথে দেখা করেন।  যত শীঘ্রই সম্ভব জেলা শাসক তাদের আনা অনাস্থা গ্রহণ করে নতুন চেয়ারপার্সন নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করেন তার অনুরোধ জানান তারা।

পুর পরিষদের এক্সিকিউটিভ অফিসার জানিয়েছেন পুর পরিষদের কাউন্সিলরদের কর্তৃক উত্থাপিত অনাস্থা প্রস্তাব জেলা শাসক গ্রহণ করে চেয়ারপার্সন পথটি শূন্য বলে ঘোষণা করার পরবর্তীতে পুনরায় কাউন্সিলররা নির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ী নতুন চেয়ারপার্সন নির্ণয় করবেন । অর্থাৎ অল্প কিছুদিনের মধ্যেই ধর্মনগর পুর পরিষদ নতুন চেয়ারপার্সন দেখতে চলেছেন। এখন কেবল জেলাশাসক আদেশের অপেক্ষায় সকলে।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top