News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মোহনপুরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ কৃষিজমি, সরজমিনে পরিদর্শন করলেন কৃষি দপ্তরের আধিকারিকরা
Image

মোহনপুরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ কৃষিজমি, সরজমিনে পরিদর্শন করলেন কৃষি দপ্তরের আধিকারিকরা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৩ আগস্ট: ভয়াবহ বন্যায় কৃষি প্রধান কেন্দ্র বলে পরিচিত মোহনপুর, মলয়া ও গঙ্গানগর ধানের জমি এখনো জলের তলায়। তিন শতাধিক কৃষকের মাথায় হাত পড়েছে। শুক্রবার বেলা ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কৃষকদের সাথে নিয়ে সরোজমিনে ক্ষতিগ্রস্ত ধানের জমি গুলি খতিয়ে দেখলেন কমলপুর দুর্গা চৌমুহনী কৃষি তত্বাবধায়ক সহযোগিতায় ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী ড: তন্ময় ভৌমিক, কৃষি বিজ্ঞানী ড: রবীন দেববর্মা, সেক্টর অফিসার প্রীতম সাহা, সভাপতি এফপিও দুর্গা চৌমুহনী পিন্টু শর্মা, দুর্গা চৌমুহনী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস পাল সহ অন্যান্যরা।

এবার ধলাই নদীর বন্যায় কৃষি ক্ষেত্রে আমন ধানের প্রচন্ড ক্ষতি হয়েছে। ধানের চারা রোপণ করার ৭/৮ দিনের মধ্যে বন্যা হওয়ার ফলে আমন ধানের চারা গুলি জলের নিচে থাকায় পচে যায়। মোহনপুর, মলয়া ও গঙ্গানগর ধানের জমি এখনো জলের তলায়।   গঙ্গানগর গ্রামের কৃষক আব্দুল সালাম জানান, উনার ৮ কানি আজ ৭/৮ দিন যাবত জলের তলায় আছে।

তিনি ৮ কানি জমিতে আমন ধানের চারা রোপণ করে ছিলেন। ধানের চারা গুলি পচে শেষ হয়ে যাবে। কি খাবে, কিভাবে চলবেন এই নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। উনার মতো তিন গ্রাম মিলিয়ে প্রায় তিন শতাধিক কৃষক আছেন তাদের ধান নষ্ট হয়েছে। কৃষি বিজ্ঞানী তন্ময় ভৌমিক জানান, কয়েক দিন আগে বন্যায় কৃষক বন্ধুদের প্রচুর ক্ষতি হয়েছে। এখানে পরিদর্শনে এসে কৃষকদের দুর্দশা দেখে খুব দুঃখ হয়।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top