News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গৌরনগর ব্লকের পঞ্চায়েত সমিতিতে  চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন লক্ষ্মী নমঃ
Image

গৌরনগর ব্লকের পঞ্চায়েত সমিতিতে  চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন লক্ষ্মী নমঃ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৩ আগস্ট: কৈলাসহর গৌরনগর ব্লকের পঞ্চায়েত সমিতিতে  চেয়ারম্যান হিসেবে নব নিযুক্ত হলেন কংগ্রেস প্রার্থী  লক্ষ্মী নম:। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চেয়ারম্যানের পাশাপাশি পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান জিলা পঞ্চায়েত আধিকারিক ডেভিড এল হালাম।

শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে  কৈলাসহরের গৌরনগর ব্লকের পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। এদিন কংগ্রেস সমর্থিত আটজন সদস্যকে শপথবাক্য পাঠ করান জিলা পঞ্চায়েত আধিকারিক ডেভিড এল হালাম।  উপস্থিত ছিলেন ব্লক আধিকারিক, কংগ্রেস দলের বিধায়ক বিরোজিত সিনহা ।

এছাড়াও অনুষ্ঠানে ব্লকের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। শপথ বাক্য পাঠের পাশাপাশি  কংগ্রেস সমর্থিত প্রার্থীদের মধ্য থেকে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নিযুক্ত করা হয়। চেয়ারম্যান হিসেবে   লক্ষ্মী নমঃ এবং ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয় মোঃ বদরুজ্জামান কে।  এই  অনুষ্ঠানকে কেন্দ্র করে কংগ্রেস সমর্থিতদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা  পরিলক্ষিত  হয়।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top