News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপি কাউন্সিলরের হাতে আক্রান্ত বিজেপি অফিস সেক্রেটারি, বিচার না পেলে আত্মহত্যার হুমকি, উত্তপ্ত এলাকা
Image

বিজেপি কাউন্সিলরের হাতে আক্রান্ত বিজেপি অফিস সেক্রেটারি, বিচার না পেলে আত্মহত্যার হুমকি, উত্তপ্ত এলাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: রাধানগর এলাকার ১২নং ওয়ার্ডের কাউন্সিলার শান্তনা সাহার হাতে আক্রান্ত ৬ আগরতলা মন্ডলের অফিস সেক্রেটারি পায়েল দাস। ঘটনাকে কেন্দ্র করে ধুন্দুমার কান্ড সৃষ্টি হয় রাধানগর এলাকায়।
ঘটনার বিচার না পেলে আত্মহত্যার হুমকি দিয়েছেন অফিস সেক্রেটারি পায়েল দাস।

ঘটনার বিবরণে জানা যায়, রাধানগর আবাসনস্থিত এলাকায় শুক্রবার সন্ধ্যায় পরিদর্শনে যান ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর সান্তনা সাহা। সেখানে গিয়ে বিজেপির দলীয় কর্মীদের উপর তিনি চড়াও হন। অকথ্য ভাষায় তাদের গালিগালাজ করেন এবং শারীরিকভাবে হেনস্থা করেন বলে অভিযোগ। তারপরেই অফিস সেক্রেটারি পায়েল দাসের উপর চড়াও হয়ে তাকে মারধর করেন তার মোবাইল ভেঙে দেন, এমনকি তার গলায় থাকা চেইন ও ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ। ঘটনার পরেই সেখান থেকে পালিয়ে যান কাউন্সিলর।

এখানে উপস্থিত অন্যান্য স্থানীয়দের দাবি, কাউন্সিলর সান্তনা সাহা দীর্ঘদিন ধরে ওই এলাকায় দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্মে যুক্ত হচ্ছেন। বাঁকা পথে রুজি অব্যাহত রয়েছে তার। এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে তিনি প্রতিনিয়ত খারাপ ব্যবহার করেন। কাউন্সিলর সান্তনা সাহার শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি আক্রান্ত অফিস সেক্রেটারি পায়েল জানিয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সে বিচার না পায় তবে সে আত্মহত্যা করবে। এখন দেখার দলের শীর্ষ স্থানীয় নেতৃত্বরা কি ব্যবস্থা গ্রহন করে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top