News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যা কবলিত এলাকায় উদ্ধার কার্য গিয়ে প্রাণ হারালো যুবক
Image

বন্যা কবলিত এলাকায় উদ্ধার কার্য গিয়ে প্রাণ হারালো যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: বন্যা কবলিত এলাকায় উদ্ধার কার্য করতে গিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  মৃত যুবকের নাম চিরঞ্জিত দে। ঘটনা আগরতলা ইন্দ্রনগর এলাকায়।  বন্যা কবলিত এলাকায় উদ্ধার কার্য চালাতে গিয়ে সঞ্জয় দে(৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটে।

জানা গেছে আগরতলা ইন্দ্রনগর বন্যা কবলিত এলাকায় স্থানীয় মানুষদের উদ্ধার কার্যের কাজ চালিয়ে যাচ্ছিলেন চিরঞ্জিত। গতকাল তিনি দুই বন্ধুকে নিয়ে বাঁশের নৌকা দিয়ে উদ্ধার কার্য শুরু করেন। একটি শিশু ও মহিলাকে ঘর থেকে উদ্ধার করার সময় হঠাৎ বাঁশের নৌকাটি কাত হয়ে পড়ে যায় চিরঞ্জিত এবং শিশু ও মহিলা। পরবর্তী সময়ে শিশু মহিলা ও দুই বন্ধু  উঠে আসলেও জলের তোড়ে ভেসে যায় চিরঞ্জিত। গতকাল থেকে বৃষ্টি না হওয়ায় জল নামতে শুরু করলে শুক্রবার জমির মধ্যে চিরঞ্জিতের মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। আর সঙ্গে সঙ্গে  তার মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়  জিবি হাসপাতালে।

এই খবর শুনে ছুটে আসেন পশ্চিম জেলা শাসক ডাক্তার বিশাল কুমার। এবং তিনি মৃত যুবকের বোনের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। পাশাপাশি আগামী দিনে যা যা সুযোগ সুবিধা পাওয়ার দরকার সবকিছু দেওয়া হবে বলে জানান বিশাল কুমার।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top