News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনগণের পাশে রয়েছে সরকার, দলের কর্মীরা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন, শরণার্থী শিবির পরিদর্শনে গিয়ে বললেন প্রদেশ বিজেপির সভাপতি
Image

জনগণের পাশে রয়েছে সরকার, দলের কর্মীরা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন, শরণার্থী শিবির পরিদর্শনে গিয়ে বললেন প্রদেশ বিজেপির সভাপতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট: বৃহস্পতিবার রাজধানীর হরিজন কলোনি ও টাউন ইন্দ্রনগর এলাকায় গিয়ে অস্থায়ী শিবিরে থাকা মানুষদের খোঁজ নিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য।

পরিদর্শনকালে তিনি বলেন, রাজ্য সরকার বর্তমান পরিস্থিতিতে যুদ্ধকালীন তৎপরতায় সাধারণ মানুষদের নিরাপদে রাখার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করছেন। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের সাহায্য চেয়েছেন তিনি। এনডিআরএফ এর বিশেষ টিম রাজ্যে উদ্ধার কাজে নিয়োজিত হয়েছে। বন্যা প্লাবিত এলাকাগুলি থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হচ্ছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য বিজেপি কর্মী সমর্থকেরা উদ্ধার কাজে হাত লাগিয়েছে। সাধারণ মানুষের পাশে সরকার এবং দলের প্রত্যেক কর্মকর্তা রয়েছেন বলে জানান প্রদেশ বিজেপির সভাপতি।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top