News Flash

  • Home
  • দিনের খবর
  • ২৩-২৬ আগস্ট আমেরিকা সফরে যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী, মার্কিন মুলুকে রয়েছে একগুচ্ছ কর্মসূচি
Image

২৩-২৬ আগস্ট আমেরিকা সফরে যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী, মার্কিন মুলুকে রয়েছে একগুচ্ছ কর্মসূচি

ওয়াশিংটন, ২১ আগস্ট (হি.স.): আগামী ২৩-২৬ আগস্ট আমেরিকা সফরে যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই সফরে আমেরিকায় একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। বুধবার প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, “মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের আমন্ত্রণে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ২৩ থেকে ২৬ আগস্ট আমেরিকা সফরে যাবেন। এই সফরকালে মার্কিন সমকক্ষ সেক্রেটারি অস্টিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন রাজনাথ সিং। তিনি মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারী জেক সুলিভানের সঙ্গেও দেখা করবেন।”প্রতিরক্ষা মন্ত্রক আরও জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রীর এই সফর ভারত-আমেরিকা ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর ও বিস্তৃত করবে বলে আশা করা হচ্ছে। রাজনাথ সিং চলমান ও ভবিষ্যতের প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে মার্কিন প্রতিরক্ষা শিল্পের সঙ্গে একটি উচ্চ-স্তরের গোলটেবিল বৈঠকের সভাপতিত্ব করবেন। সফরের সময় তিনি প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মতবিনিময় করবেন।

Releated Posts

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026

লালবাজারের সেন্ট্রাল লক-আপে বসছে অত্যাধুনিক সিসিটিভি, নজরদারি জোরদারে কলকাতা পুলিশের উদ্যোগ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সেন্ট্রাল লক-আপে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক…

ByByNews Desk Aug 3, 2026

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top