News Flash

  • Home
  • দিনের খবর
  • তৃণমূলের সঙ্গে দুই রক্ষীর ঘনিষ্ঠতার ছবি দাখিল করলেন সুকান্ত
Image

তৃণমূলের সঙ্গে দুই রক্ষীর ঘনিষ্ঠতার ছবি দাখিল করলেন সুকান্ত

অশোক সেনগুপ্ত

কলকাতা, ২১ আগস্ট (হি. স.) : আর জি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ এসআইয়ের সিজিওতে দৌড় বহুচর্চিত খবর হয়ে উঠেছে। তৃণমূলের এক ঘরোয়া সমাবেশে ওই সিভিক ভলান্টিয়ার এবং এসআইয়ের ছবি বুধবার দাখিল করেছেন বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

এক্স-বার্তায় ওই ছবি যুক্ত করে সুকান্তবাবু লিখেছেন, “শুধু দৌড়ে চ্যাম্পিয়ন নয়, দলীয় সংযোগেও! দক্ষিণ দিনাজপুরের টিএমসি নেতাদের সাথে এক সমাবেশে যুক্ত ছিলেন কলকাতা পুলিশের এএসআই অরূপ, সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ের পাশাপাশি!”

প্রসঙ্গত, মঙ্গলবার সিবিআইয়ের ডাকে সিজিও কমপ্লেক্সে যান আর জি করের ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ারের ঘনিষ্ঠ পুলিশের এক এএসআই। এএসআই-কে সিজিও-র সামনে গাড়ি থেকে নামতে দেখেই ছুটে যান সাংবাদিকেরা। ধৃত সম্পর্কে প্রশ্ন করতেই ভেজা রাস্তা দিয়ে দৌড় শুরু করে দেন ওই এএসআই। পা পিছলানোর উপক্রম হয়েছিলো। ছুটতে ছুটতে তিনি সোজা সিজিও কমপ্লেক্সের ভিতরে। ভিডিওবন্দী ওই দৃশ্য রীতিমতো ভাইরাল হয়েছে।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top