News Flash

  • Home
  • দিনের খবর
  • বৃষ্টি এখনই থামবে না দক্ষিণ ও উত্তরবঙ্গে, তাপমাত্রাও নিম্নমুখী তিলোত্তমায়
Image

বৃষ্টি এখনই থামবে না দক্ষিণ ও উত্তরবঙ্গে, তাপমাত্রাও নিম্নমুখী তিলোত্তমায়

কলকাতা, ২১ আগস্ট (হি.স.): দক্ষিণ ও উত্তর; উভয় বঙ্গেই আপাতত স্বস্তির বৃষ্টিপাত চলবে। আগামী ২৩ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ এখনই বৃষ্টিপাত থামছে না সমগ্র পশ্চিমবঙ্গে। বৃষ্টির সৌজন্যে আবহাওয়া রয়েছে একেবারেই মনোরম। তিলোত্তমায় তাপমাত্রাও রয়েছে নিম্নমুখী। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে মাত্র ০.৯ ডিগ্রি বেশি।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৩ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টিপাত চলবে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, নদীয়া ও মুর্শিদাবাদ জেলায়। ২২ ও ২৩ আগস্ট ভারী বৃষ্টি প্রত্যাশিত হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায়।উত্তরবঙ্গের ক্ষেত্রে ২৩ আগস্ট পর্যন্ত বৃষ্টি হবে প্রায় সমস্ত জেলাতেই। আগামী ২৪ ঘণ্টায় মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাত হবে। এরপর ২২ আগস্ট দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ ছিল মেঘলা। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা বৃষ্টিও হয়েছে।

Releated Posts

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026

লালবাজারের সেন্ট্রাল লক-আপে বসছে অত্যাধুনিক সিসিটিভি, নজরদারি জোরদারে কলকাতা পুলিশের উদ্যোগ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সেন্ট্রাল লক-আপে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক…

ByByNews Desk Aug 3, 2026

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top