News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যার জলে বিপর্যস্ত জনজীবন, জল নিষ্কাশনী ব্যবস্থাকে দায়ী করে বিক্ষোভ জনতার
Image

বন্যার জলে বিপর্যস্ত জনজীবন, জল নিষ্কাশনী ব্যবস্থাকে দায়ী করে বিক্ষোভ জনতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: আগরতলা রাজভবন এর পিছনে  ভালুকিয়া টিলা এলাকায় জল নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থার অভাবে সৃষ্টি হয়েছে প্লাবন। বুধবার এই অভিযোগ তুলে পথ অবরোধে শামিল হলেন এলাকাবাসী।ভারী বর্ষণের ফলে রাজধানীর বিভিন্ন স্থানের পাশাপাশি বুধবার বন্যার জল প্রবেশ করেছে ভালুকিয়া টিলা এলাকায় বসবাসরত স্থানীয় বাসিন্দাদের ঘরে।

উচু এলাকায় জল প্রবেশ করতে ক্ষুব্ধ হয়ে উঠেন স্থানীয় মানুষ। তাদের অভিযোগ এলাকায় জল নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকার ফলেই স্থানীয় বাসিন্দাদের  বাড়ি ঘরে জমেছে এক হাঁটু জল। যার ফলে তাদের দুর্ভোগ সহ্য করতে হচ্ছে। এমনকি রাস্তাঘাট এর কাজও সঠিকভাবে করা হয়নি। বুধবার এই অভিযোগ তুলে পথ অবরোধে  শামিল হন এলাকাবাসী। ফলে দীর্ঘ সময় দুর্ভোগ সহ্য করেন পথযাত্রী থেকে শুরু করে যান চালাক। অবশেষে  এলাকার কাউন্সিলর ও মন্ত্রীর আশ্বাসে রাস্তা অবরোধ প্রত্যাহার করেন স্থানীয় মানুষ।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top