নয়াদিল্লি, ২১ আগস্ট (হি.স.): দেশের সমস্ত রাজ্যেই আপাতত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামী ২৩ আগস্ট পর্যন্ত হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও উত্তর প্রদেশে ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টিপাত হবে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতেও। অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় লাল সতর্কতা জারি রয়েছে। এছাড়াও সিকিম, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টিপাত হবে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং পার্শ্ববর্তী বিহার ও উত্তর প্রদেশ এবং তৎসংলগ্ন মধ্যপ্রদেশে আগামী দুই থেকে তিন দিন বৃষ্টিপাত চলবে। গোয়াতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

হিমাচল-সহ পাহাড়ি রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তর-পূর্বাঞ্চলে লাল সতর্কতা
Releated Posts
নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…
অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…
সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮
পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…
কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি
কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…


















