News Flash

  • Home
  • প্রধান খবর
  • আর জি কর-কাণ্ডের প্রতিবাদে বুধে চিকিৎসকদের স্বাস্থ্যভবন অভিযান
Image

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে বুধে চিকিৎসকদের স্বাস্থ্যভবন অভিযান

কলকাতা, ২১ আগস্ট (হি.স.) : আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ফের রাস্তায় নামলেন চিকিৎসকরা। বুধবার স্বাস্থ্যভবন অভিযান করেন চিকিৎসকরা। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে জুনিয়র এবং সিনিয়র ডাক্তাররা একসঙ্গে রাস্তায় নামেন। স্বাস্থ্যভবনের দিকে হাতে হাত ধরে প্রতিবাদ মিছিল করেন চিকিৎসকরা। আন্দোলনকারীদের বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্টে যে নৃশংসতার বর্ণনা উঠে এসেছে তাতে স্পষ্ট কারও একার পক্ষে এ ঘটনা ঘটানো সম্ভব নয়। সঞ্জয়ের পাশাপাশি আরও কেউ জড়িত রয়েছে ডাক্তারি ছাত্রী খুনের ঘটনায়। অবিলম্বে বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এদিন ‘বিচার চাই’ পোস্টার-ব্যানার হাতে সকাল থেকে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের কথায়, আইন অমান্য করে কোনও কাজ করব না। সহপাঠী খুনের বিচার চাই। সেই দাবিতেই আন্দোলন। ফলে মুখ্য উদ্দেশ্য থেকে সরে যাওয়ার কোনও প্রশ্নই নেই। তদন্তে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি আর জি করের বর্তমান অধ্যক্ষ সুহৃতা পালকে নিয়েও প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, সন্দীপ ঘোষের পর আর জি করের দায়িত্ব নিলেও সুহৃতা পালকে একবারও হাসপাতালে দেখা যায়নি। যা নিয়ে কটাক্ষ করতে আন্দোলনকারীদের মিছিলে ‘নিখোঁজ অধ্যক্ষ’ লেখা পোস্টারও দেখা যায়।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top