News Flash

Image

জলে ডুবে  মৃত্যু এক শিশুর

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ২১ আগস্ট: জলে পড়ে শ্বাসরুদ্ধ হয়ে সাড়ে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।  মৃত শিশুর নাম ঋত্বিক দেববর্মা। ঘটনা  বুধবার দুপুরে বিশ্রামগঞ্জ কড়ুইমুড়া এলাকায়।

ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার দুপুরে বিশ্রামগঞ্জ কড়ুইমুড়া এলাকার সঞ্জয় দেববর্মার সাড়ে চার বছরের ছেলে ঋত্বিক দেববর্মা পরিবারের লোকের অলক্ষে খেলতে খেলতে জলে পড়ে যায়। পরবর্তী সময়ে জলের ওপরে  শিশু  ঋত্বিক দেববর্মার দেহ ভেসে উঠতে দেখেন প্রতিবেশীরা। চিৎকার চেচামেচি শুনে  ছুটে আসে পরিবারের লোকজন। জল থেকে তোলা হয় শিশুর দেহ। খবর দেওয়া হয় চিকিৎসা কেন্দ্রে।

আমতলী স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সঙ্গীতা ভৌমিক শিশুটিকে পরীক্ষা করে  মৃত বলে ঘোষণা দেন। আর এই ঘটনা শুনে কান্নায় ভেঙ্গে পড়ে গোটা পরিবার । খবর পেয়ে ছুটে আসেন  চড়িলাম বিজেপি মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ,  প্রদেশ বিজেপি জনজাতি মোর্চার  প্রাক্তন সম্পাদক প্রতীক দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব। তারা এসে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Releated Posts

মোহালির খুনের মামলায় ত্রিপুরা থেকে এক শুটার আটক, পাঞ্জাব পুলিশের অভিযানে সহযোগিতা ত্রিপুরা পুলিশের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে:  পাঞ্জাবের মোহালি শহরে সংঘটিত এক চাঞ্চল্যকর খুনের মামলায় ত্রিপুরা থেকে এক অভিযুক্ত শুটারকে…

ByByReshmi Debnath May 4, 2026

বৌভাতের দিনেই বাড়িতে এলো নববধূর মৃতদেহ, শোক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৪ মে: এক আনন্দঘন বিয়ের অনুষ্ঠান মুহূর্তের মধ্যে পরিণত হলো শোকের আবহে। বৌভাতের দিনেই বাড়িতে…

ByByReshmi Debnath May 4, 2026

দীর্ঘদিন ধরে তালাবন্ধ পিতরাইপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত এলাকাবাসী

আগরতলা, ৪ মে: জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের পিতরাইপাড়ায় সরকারি অর্থ ব্যয়ে নির্মিত উপস্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে…

ByByReshmi Debnath May 4, 2026

নির্বাচনী ফল ঘোষণার পর সোনামুড়া ও কমলপুরে সিপিআই(এম) কার্যালয়ে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ও ধর্মনগর উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন এলাকায়…

ByByReshmi Debnath May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top