ক্রীড়া প্রতিনিধি আগরতলা।ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড পরিচালিত ২০২৪ — ২০২৫ সালের পার্ট টু ফুটবল প্রতিযোগিতার বাছাই পর্বের জন্য সোমবার সকাল সাড়ে ১১টায় প্রচন্ড বৃষ্টিতে কমলপুরের মায়াছড়ি বিপ্লবী বিরসা মুন্ডা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক আসর। রাজ্যের ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিতে ধলাই জেলা ভিত্তিক অনূর্ধ্ব ১৭ এবং অনূর্ধ্ব ১৪ মেয়েদের বাছাই পর্ব ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিন। অনুষ্ঠানে স্কুল স্পোর্টস বোর্ডের পতাকা উত্তোলন করে উদ্বোধন করেন মায়াছড়ি পঞ্চায়েতের উপ প্রধান সব্যসাচী গোয়ালা। তিনি ছাড়া উপস্থিত ছিলেন ধলাই জেলার স্পোর্টস বিভাগের সহ অধিকর্তা দিবাকর দেবনাথ, শারিরীক শিক্ষক শ্রীজিৎ বৈদ্য সহ বিশিষ্ট জনেরা। এরপর অতিথিরা খেলোয়াড়দের সাথে পরিচিত হয়।ধলাই জেলা অনূর্ধ্ব ১৭ এবং অনূর্ধ্ব ১৪ মেয়েদের ফুটবল প্রতিযোগিতার বাছাই পর্বে জেলার গন্ডাছড়া, আমবাসা ও কমলপুর মেয়েরা অংশ নেয়। ধলাই জেলার অনূর্ধ্ব ১৭ মেয়েদের ফুটবলের জন্য ১৬ জন এবং অনূর্ধ্ব ১৪ মেয়েদের ফুটবল টিমের জন্য ১৬ জন করে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। আগামীকাল মঙ্গলবার ধলাই জেলার অনূর্ধ্ব ১৭ মেয়েদের বাছাই করা ১৬ জনের ফুটবল টিম ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার গকুলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে প্রতিযোগিতায় নামবে। অনূর্ধ্ব ১৪ বাছাই করা মেয়েদের ১৬ জনের টিম সিপাহীজলা জেলার জম্পুই জেলার স্কুল মাঠে প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে।
কমলপুরে অনুর্ধ ১৪ ও ১৭ বালিকাদের জেলা ফুটবল
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















