News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির  পর্যালোচনা সভা অনুষ্ঠিত
Image

ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির  পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট:
সচিবালয়ে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় । রাজ্যে এইচআইভি/এইডস মোকাবেলায় অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যত কৌশল নিয়ে আলোচনা করেন বক্তারা।

রাজ্যে এইচআইভি এইডস  মারাত্মক আকার ধারণ করতে শুরু করেছে। এই ভয়ংকর প্রবণতা রোধ করতে এবং ত্রিপুরা  এইডস কন্ট্রোল সোসাইটি হাতে হাত মিলিয়ে কাজ করে চলেছে। কিন্তু পরিস্থিতি মোকাবেলা করার রীতিমতো চ্যালেঞ্জের বিষয় হয়ে দাড়িয়েছে।

এজন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো প্রত্যেকের মধ্যে সচেতনতা গড়ে তোলা। মানুষকে সচেতন করা না গেলে এই ভয়ংকর প্রবণতা প্রতিহত করা কোনোভাবেই সম্ভব নয়। যুবসমাজ ও স্কুল  কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মধ্যে এইচআইভি এবং এইডস মারাত্মকভাবে ছড়িয়ে পড়তে শুরু করেছে। এসব বিষয়ে সচেতনতা তৈরি করার লক্ষ্যেই সচিবালয়ে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি তরফ থেকে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকলের জন্য মান সম্পন্ন স্বাস্থ্যসেবা এবং সহায়তা পরিষেবা নিশ্চিত করতে এবং ২০৩০ সালের মধ্যে এইচআইভি/এইডস শেষ করার লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top